নীলফামারীতে গলায় কলা আটকে শিশুর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নীলফামারীতে গলায় কলা আটকে শিশুর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিধবার ছাগল চুরি: অটোরিকশার সূত্র ধরে গ্রেপ্তার ৩ যুবক ঢাকার যানজট নিরসনে বড় উদ্যোগ: গাবতলীতে সরছে কারওয়ান বাজার, কেরানীগঞ্জে নতুন টার্মিনাল দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই- এমপি শামীম তালুকদার  বিপিএলের বর্তমান মডেল নিয়ে ফ্র্যাঞ্চাইজিদের অসন্তোষ, পরিবর্তনের দাবি আক্কিনেনি নাগার্জুনের জন্মদিন: জেনে নিন তার সম্পর্কে ১০টি অজানা তথ্য গুমের প্রতিটি ঘটনার বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ: বিভিন্ন বিভাগে আবেদনের সুযোগ তাহিরপুরে বিদ্যালয়, মাদ্রাসা ও কবরস্থানের আশপাশে অবৈধ বালু উত্তোলন রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আঞ্চলিক উত্তেজনা নিরসনে ইরান ও কাতারের উচ্চপর্যায়ের বৈঠক

নীলফামারীতে গলায় কলা আটকে শিশুর মৃত্যু

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
নীলফামারীতে গলায় কলা আটকে শিশুর মৃত্যু

নীলফামারীতে গলায় কলা আটকে শিশুর মৃত্যু হয়েছে।

গলায় কলা আটকে তন্ময় রায় নামে ২ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি নীলফামারীর ডোমারের হরিণচড়া ইউনিয়নের অলোকান্ত রায়ের বাড়িতে ঘটে।

ওই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত তন্ময় ওই এলাকার অলোকান্ত রায়ের একমাত্র সন্তান।

বৃহষ্পতিবার (৭ সেপ্টেম্বর) ইউপি সদস্য বনোমালী রায় শিশুটির পরিবারের বরাত দিয়ে জানান, সকাল ৮টার দিকে শিশু তন্ময় খাবারের বায়না ধরলে, তার মা কয়েকটি কলা তার হাতে দেয়। তন্ময় বাড়ির আঙ্গিনায় হাটাহাটি করছে ও কলা খাইতে ছিল।

হঠাৎ পরিবারের লোকজন শিশুটিকে বাড়ির আঙিনায় পড়ে থাকতে দেখে। এবং শিশুটির মুখ কলা ভর্তি ও অচেতন অবস্থা দেখে তার মায়ের আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন।

উপস্থিত প্রতিবেশীরা দ্রুত শিশুটিতে নীলফামারী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুাটতে মৃত ঘোষণা করেন।

ইউপি চেয়ারম্যান রাসেল রানা শিশু তন্ময়ের মৃত্যুর বিষটি নিশ্চিত করে বলেন, খবরটি খুবই মর্মান্তিক। শিশুদের খাবার খাওয়াসহ তাদের সার্বিক বিষয়ে পরিবারের সদস্যদের সচেতন ও খেয়াল রাখা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!