ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

নিশীথ

রাকিবুল ইসলাম রাহান
  • আপডেট সময় : ০৯:৪৫:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ ৩৪৪৯ বার পড়া হয়েছে

নিশীথ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিশীথ
রাকিবুল ইসলাম রাহান

নিস্তব্ধ রাত, ফুরোয় না তো নিশির আঁধার-রাগে,
আমার ছায়া মিলায় কোথা- কোন সে পথের বাঁকে!
বলল সে-ই আমিই তো সেই, একলা জেগে রই,
তোমার বুকের শূন্যে আমি এক ফোঁটা জল হই।

যে-নক্ষত্রের আলো ফুরায়, তারার প্রদীপ-শিখা,
আমার মতন লেখেনি কেউ তাদের গোপন লিখা;
তারা তোমার রক্তে মেশে, ঘুমের গভীরে বাজে,
আজও তারা ফেরে না কেন-কোন সে গভীর লাজে!
কাঁদছে হাওয়া, দূরের বনে পেঁচার বিষাদ-ডাক,
কাঁদছে ধুলো-মলিন পথে হারানো পথের বাঁক।
কাঁদছে তারা, তাদের নামে জ্বেলে রেখেছি বাতি,
কাঁদছে আমার ছায়া-সখা- সারা বিষাদ-রাতি!

আজকে রাতে কোন সে সুরের বিষম ঈশারা এলো,
বাঁধা যে ছিল-মুক্তি-আলোয় সে-তো ভেসে গেল!
উল্লাসে আজ ভাঙলো বাঁধন- নীরবতার কপাট,
শীতল বুকে স্বপ্ন সে-তো হানলো করাঘাত।

ঘুমের মাঝে কার সে ছোঁয়া- হঠাৎ জাগায় মোরে!
বাইরের ঐ অন্ধকারের শীতল জটার ডোরে
কে যেন এসে দাঁড়ায় কাছে- শঙ্খ বাজায় কানে,
কোথায় ছিলে- এলে তুমি কোন সে দিনের গানে!

ঝিলিক-মারা অগ্নি-শিখা ভাসায় দূরের গ্রাম,
শ্মশানচারী মূর্তি তোমার- ভুলেছি সকল নাম!
আমার বুকের নিঃশ্বাসে তোমার শ্বাস সে খোঁজে,
তোমার মাঝে আবার হারা- এই জনমের মাঝে!

হারিয়ে গেলাম শঙ্খধ্বনির শূন্য সে-পথ-দ্বারে,
কাঁদছে সে সুর কে দিবে গো মুক্তি তারে!

এই লেখকের আরও কবিতা

দুষ্টু মেয়ে

আমার মনের অজান্তে
রাখাল

নিশীথ

পড়ুন>> নবীন কবিদের কবিতা

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নিশীথ

আপডেট সময় : ০৯:৪৫:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫