নাগেশ্বরীতে শহীদ জিয়াউর রহমান নৌকা বাইচ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:০২:১০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
নাগেশ্বরীতে শহীদ জিয়াউর রহমান নৌকা বাইচ অনুষ্ঠিত
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক সোহেল হোসেন কায়কোবাদ, সভাপতিত্ব করেন নুনখাওয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তাজুল ইসলাম।
পড়ুন>>ইউনিয়ন পরিষদ নির্বাচন: পাঁচ ধাপে ৪৩০০ ইউপিতে ভোটের প্রস্তুতি
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামবাংলার আবহমান কালের ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখতে এ নৌকা বাইচের আয়োজন করা হয়। প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে দূর-দূরান্ত থেকে আসা উৎসুক জনতার ঢল নামে। ঢাক-ঢোল আর বাদ্যযন্ত্রের তালে তালে বাইচে অংশ নেওয়া মাঝিদের বৈঠার ছন্দে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুন রাজা, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ এনামুল হক প্রধান প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন বলেন, “নৌকা বাইচ আমাদের লোকজ সংস্কৃতির এক অনন্য অংশ। গ্রামীণ আনন্দ-উৎসব ও মানুষের মধ্যে সৌহার্দ্য-সম্প্রীতি বজায় এবং যুব সমাজ মাদক থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
সভাপতির তাজুল ইসলাম প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল দল এবং আগত দর্শকদের ধন্যবাদ জানান এবং স্থানীয় সংস্কৃতি রক্ষায় ভবিষ্যৎ-এ এ ধরনের আয়োজন বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন। এ প্রতিযোগিতায় প্রথম পুরষ্কার একশ সিসির মটর সাইকেল, দ্বিতীয় পুরষ্কার ৮০সিসি মটর সাইকেল, তৃতীয় পুরষ্কার একটি গরু,চতুর্থ পুরষ্কার রাখা হয়েছে একটি ছাগল। মোট ১২টি নৌকা খেলায় অংশগ্রহণ করেন। প্রথম স্থান অধিকার করেন রৌমারি মা বাবার দোয়া,আর দ্বিতীয় স্থান অধিকার করেন নুনখাওয়া গণতরী।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























