নাগেশ্বরীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:২২:০৯ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩ ১৯৬ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজন ও দুর্নীতি দমন কমিশন উপ-আঞ্চলিক কার্যালয় কুড়িগ্রামের সার্বিক সহোযোগিতায় জনসচেতনতা মুলক বিতর্ক প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বিতর্কের বিষয় ছিলো, “ছাত্রদের নৈতিকতাই পারে দেশকে দুর্নীতিমুক্ত করতে”।
গতকাল ২৫ মে বৃহঃবার উপজেলা প্রশাসন হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ সময় অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, নেওয়াশী কলেজের জেষ্ঠ্য প্রভাষক রফিকুল ইসলাম (বাংলা), চর বারাইটারী আলিম মাদরাসার প্রভাষক (ইংরেজি) এস.এম জাহাঙ্গীর আলম, নাগেশ্বরী সরকারি কলেজের প্রভাষক মোঃ জাহাঙ্গীর আলম (গণিত)।
উক্ত অনুষ্ঠানে মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্য ব্যাক্তিত্ব সুব্রত ভট্টাচার্য। অনুষ্ঠানে উপজেলার চারটি প্রতিষ্ঠান অংশগ্রহণকরেন।
প্রতিযোগিতায় বিজয়ী দল হিসেবে পুরষ্কার গ্রহণ করে প্রশাসন স্কুল এন্ড কলেজ ও রানার্সআপ নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমি।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ভিতরবন্দ ফাযিল মাদ্রাসার শারিরীক শিক্ষক নুর জামান মিয়া।

























