নাগেশ্বরীতে প্রাথমিক শিক্ষকের রাতভর বলাৎকারে অসুস্থ শিক্ষার্থী : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নাগেশ্বরীতে প্রাথমিক শিক্ষকের রাতভর বলাৎকারে অসুস্থ শিক্ষার্থী : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্র্যাক ইউনিভার্সিটিতে বাজেট পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা নওগাঁয় শিক্ষার্থীদের চারা গাছ, স্কুলে বেঞ্চ ও একইসাথে হতদরিদ্রের মাঝে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়—‘ঠাকুরগাঁওয়ের সন্তান এবার রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে’ লোডশেডিংয়ে কারখানাগুলোতে কমছে উৎপাদন, ব্যাহত হচ্ছে সেচ। নাগেশ্বরীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ টাইগারদের বোলিং তাণ্ডবে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, হারিয়েছে ৮ উইকেট মালয়েশিয়ার বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকায় শীর্ষে বাংলাদেশিরা কাতারে সুলতান হাইথাম বিন তারিক: আমির শেখ তামিমের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত প্রেক্ষাপট: এনজিও কর্মীদের প্রগতি পেনশন স্কিমে যুক্ত হওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিল-স্বাক্ষর জালিয়াতি: ছয়জনের সাত দিনের রিমান্ড মঞ্জুর

নাগেশ্বরীতে প্রাথমিক শিক্ষকের রাতভর বলাৎকারে অসুস্থ শিক্ষার্থী

কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
প্রতিকী ছবি।

 

 

 

নাগেশ্বরীতে প্রাথমিক শিক্ষকের রাতভর বলাৎকারে অসুস্থ শিক্ষার্থী

 

 

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় এক প্রাথমিক স্কুল শিক্ষকের বিরুদ্ধে ৮ম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পৌরসভার টিএনটি মোড় এলাকায় অভিযুক্ত শিক্ষকের নিজ বাসায়।

 

 

ভুক্তভোগী ছাত্রের বাবার দায়ের করা মামলার সূত্রে জানা যায়, অভিযুক্ত ওমর ফারুক (৪০) সন্তোষপুর ইউনিয়নের কুটি নাওডাঙ্গা তালেপেরহাট গ্রামের মৃত বুজুর আলীর ছেলে। তিনি আনছারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং তালেপেরহাট সৃষ্টি পাবলিক মডেল স্কুলের পরিচালক।

 

 

মামলার এজাহার অনুযায়ী, গত ২৯ মার্চ রাত ৯টার দিকে অভিযুক্ত শিক্ষক ছাত্রটিকে কৌশলে নিজের বাড়িতে নিয়ে যান। ওই সময় তার পরিবারের অন্য সদস্যরা বাসায় ছিলেন না। পরে রাত গভীর হলে ছাত্রটির সঙ্গে একই কক্ষে অবস্থান করে তিনি অনৈতিক আচরণ শুরু করেন। অভিযোগে বলা হয়, ছাত্রটি আপত্তি জানালে তাকে মারধর ও ভয়ভীতি দেখানো হয় এবং একপর্যায়ে জোরপূর্বক বলাৎকার করা হয়।

পড়ুন>> কুড়িগ্রাম সদর হাসপাতালে অনৈতিক সম্পর্কের অভিযোগে চাঞ্চল্য

 

 

ভুক্তভোগী ছাত্রের চিৎকারে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। রাতভর নির্যাতনের পর ভোরে তাকে গোসল করিয়ে পুনরায় স্কুলের আবাসিকে রেখে অভিযুক্ত পালিয়ে যান।

 

 

পরে অসুস্থ অবস্থায় ছাত্রটি পরিবারের সঙ্গে যোগাযোগ করে বাড়িতে ফিরে আসে এবং ঘটনার বিস্তারিত জানায়। পরিবারের পক্ষ থেকে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও এখনও সে আতঙ্কের মধ্যে রয়েছে বলে জানা গেছে।

 

 

এদিকে, ভুক্তভোগী পরিবারের অভিযোগ—ঘটনাটি ধামাচাপা দিতে অভিযুক্তের লোকজন তাদেরকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে।

 

 

 

ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় শিক্ষক নুর ইসলাম বলেন, “একজন শিক্ষক হয়ে ছাত্রের সঙ্গে এমন আচরণ অকল্পনীয়। এরকম ঘটনার কঠোর শাস্তি না হলে ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে।” অভিযুক্তের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

 

পড়ুন>> সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল জব্দ, আটক-২

 

 

উপজেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর তদন্তের জন্য সহকারী শিক্ষা অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং প্রাথমিক তদন্ত সম্পন্ন হয়েছে। তবে বৃত্তি পরীক্ষা চলমান থাকায় এখনো প্রতিবেদন জমা দেওয়া হয়নি; পরীক্ষা শেষে তা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

 

 

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান বলেন, “এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশ ও র‌্যাব যৌথভাবে কাজ করছে, তবে এখনো তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।”

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!