কুড়িগ্রামের নাগেশ্বরীতে ২৫ জানুয়ারি বাংলাদেশ শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে হচ্ছে।
প্রধান নির্বাচন কমিশন খেলারভিটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক বলেন সকাল থেকে নিরবিচ্ছিন্ন ভাবে ভোট চলছে। এবারে নির্বাচন আনন্দ মুখর পরিবেশে হচ্ছে।
নিরপেক্ষ এবং সকলের সহযোগিতায় ভোট গ্রহণ চলছে আশা করি শেষ বিকেলে সুন্দর পরিবেশে ভোটের ফলাফল ঘোষণা করতে পারব।
রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বাবলু বলেন সকলের অংশগ্রহণ এবং সুন্দর পরিবেশে অংশগ্রহণমূলকভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে।
নিরবিচ্ছিন্নভাবে ভোট অংশগ্রহণ চলছে আশা করি আমরা সকলেই সকলের নিরপেক্ষতার প্রত্যাশা পূরণ করতে সক্ষম হব।
সাধারণ সম্পাদক পদে ইস্ট রামখানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল হক এবং ডায়নারপাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন সরকার প্রতিদ্বন্দ্বিতা করছেন ।
এ ছাড়াও সিনিয়র সহ সভাপতি পদে কচাকাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান ও সুবলপাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শফি প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাংলাদেশ শিক্ষক সমিতি বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ অত্র নির্বাচনে অংশগ্রহণ করছেন।
নাগেশ্বরী উপজেলা শাখার
ত্রি-বার্ষীক নির্বাচন/২৫ নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৫ জানুয়ারি সভাপতি সিনিয়র সহ সভাপতি ও সাধারণ সম্পাদক সহ মোট ৩টি পদে নির্বাচন হচ্ছে।
এছাড়াও যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তারা হলেন- জাগরণী বহুমুখী বালিকা বিদ্যাবিথী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম অতিরিক্ত সাধারণ সম্পাদক, সুখাতী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, নারায়ণপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান সহ সাংগঠনিক সম্পাদক, উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মিজানুর রহমান কোষাধ্যক্ষ, রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।
Leave a Reply