নাগেশ্বরীতে আগুনে পুড়ে যাওয়া পরিবারের খোঁজখবর নিতে জমায়াত নেতা
- আপডেট সময় : ১১:৫৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫ ১৩৫ বার পড়া হয়েছে
নাগেশ্বরীতে আগুনে পুড়ে যাওয়া পরিবারের খোঁজখবর নিতে জমায়াত নেতা
কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী উপজেলা ভিতরবন্দ ইউনিয়নে ৬ নং ওয়ার্ড ভাঙ্গামোড় নওদাবস গ্রামে আগুন লেগে একটি বাড়ি পুড়ে গেছে আগুনে পুড়ে সব হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছে পরিবারটি।
শনিবার সন্ধ্যা ৬ঃ২০ মিনিটের দিকে নওদাবাস ইটভাটা সংলগ্ন হোসেন আলীর বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। নাগেশ্বরী ফায়ার সার্ভিস স্টেশন এর খবর দিলে তারা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণ করেন।
স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মশা তাড়ানোর জন্য গোয়াল ঘরে ভূতি ধোঁয়া দেন সেই আগুন থেকে পুরো ঘরে ছড়িয়ে পড়ে বিদ্যুৎ তারের সাথে আগুন লেগে গেলে নিমিষের মধ্যে পুড়িয়ে যায় বাড়িটি। বাড়িতে থাকা পরশুগুলো আগুনে পুড়ে ছটফট করে মরে যাচ্ছিল আমরা উদ্ধার করতে পারতাম কিন্তু বিদ্যুৎ তারের কারণে বাড়িতে ঢুকতে পারেনি এতে প্রায় আট লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করেছেন এলাকাবাসী।
পড়ুন>>ভুয়া হেবা ও জাল সই দিয়ে ফ্লাট হস্তান্তর করেন টিউলিপ
প্রতিবেশী মোজাম্মেল হক জানান হঠাৎ করে বাড়ি থেকে দেখি আগুন দেখা যায় আগুনের তীব্রতায় বিদ্যুৎ তারে পুরো বাড়িটি খুবই তাড়াতাড়ি পুড়ে গেল দুটি গরু একটি ছাগল হাঁস মুরগি সহ ক্ষয়ক্ষতি ৮ লাখ টাকার মত। স্থানীয়রা জানান আগুন লাগার পর আমরা সকলে বালুর বস্তা ও পানি ছিটিয়ে আগুন নেবার চেষ্টা করি এতে পাশের বাড়িগুলোতে আগুন লাগেনি। এমত অবস্থায় পরিবার টিকে আর্থিক সহযোগিতার প্রয়োজন বলে মনে করেন তারা।
অগ্নিকাণ্ডের ঘটনা শুনে পরিবারটির খোঁজখবর নিতে জামায়াত নেতা কুড়িগ্রামে এক আসন নাগেশ্বরী ও ভুরুঙ্গামারীর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম ক্ষতিগ্রস্ত হোসেন আলীর সাথে সমবেদনা জ্ঞাপন করেন এবং সংগঠনের সিদ্ধান্ত অনুযায় আর্থিক সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করা।


























