নরসিংদীতে ১২০ টাকায় পুলিশের চাকরি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নরসিংদীতে ১২০ টাকায় পুলিশের চাকরি : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: তথ্য উপদেষ্টা সার কেলেঙ্কারির প্রকৃত ঘটনাকে আড়াল করে ডিলারের বিরুদ্ধে একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা ও দর-কষাকষি চলছে: তথ্য উপদেষ্টা চাঁদে নীল আর্মস্ট্রংয়ের সঙ্গী হয়েছিল যে আর্জেন্টাইন ফুটবল ক্লাবের পতাকা টেকনো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফুটবল তারকা হামজা চৌধুরী সিনিয়র অফিসার নিয়োগ: ২,১১৪ প্রার্থীর আবেদনে ছবি ও স্বাক্ষরের ত্রুটি, সংশোধনের নির্দেশ কাতারের সেরা সম্পদ ব্যবস্থাপনা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেল দ্য কমার্শিয়াল ব্যাংক বগুড়ার শাজাহানপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের প্রাণহানি সাঁওতাল জনগোষ্ঠীর জীবন-সংগ্রাম নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘মন পাখি

নরসিংদীতে ১২০ টাকায় পুলিশের চাকরি

রায়পুরা (নরসিংদী) থেকে সাদ্দাম উদ্দীন রাজ
  • প্রকাশিত : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
নরসিংদীতে ১২০ টাকায় পুলিশের চাকরি

নরসিংদীতে ১২০ টাকায় পুলিশের চাকরি

নরসিংদী জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে নরসিংদী জেলা পুলিশ।

শুক্রবার (৫ এপ্রিল) নরসিংদী পুলিশ লাইন্স ড্রিল সেডে “সেবার ব্রতে চাকরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টিআরসি নিয়োগ প্রক্রিয়ার সকল ইভেন্ট ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা গ্রহনের মাধ্যমে পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাতালিকা অনুযায়ী নরসিংদী জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা২০২৪ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ ও চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ঘোষণা করেন জেলা পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম)।

নিয়োগ বোর্ডের সভাপতি ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, গত ৮ মার্চ হতে শুরু হওয়া ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ প্রক্রিয়ায় নরসিংদী জেলায় ৫৫ টি শূন্য পদের বিপরীতে প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে ১৮৪২ জন প্রার্থী শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান।

শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ ৪৯৪ জন প্রার্থী লিখিত পরীক্ষা অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্য থেকে ১০১ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন এবং মৌখিক (ভাইভা) পরীক্ষায় অংশগ্রহণ করেন।

তিনি আরও জানান, মাননীয় আইজিপি মহোদয় ও ঢাকা রেঞ্জের ডিআইজি স্যারের নির্দেশনায় স্বচ্ছ, শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে পারায় উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।

উত্তীর্ণ প্রার্থীদেরকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত উত্তীর্ণ প্রার্থীগণ চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ায় আবেগপ্রবণ হয়ে তাদের অনুভূতি ব্যক্ত করেন। এ ছাড়াও উপস্থিত অভিভাবকগণ মাত্র ১২০ টাকায় তাদের সন্তানেরা পুলিশের চাকুরী পাওয়ায় অনেক উচ্ছ্বাসিত, আনন্দিত ও আবেগ প্রবন হয়ে কান্না বিজড়িত কন্ঠে অনুভুতি প্রকাশ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন পুলিশ হেডকেয়ার্টার্স, বাংলাদেশ পুলিশ,ঢাকা কর্তৃক মনোনীত নিয়োগ বোর্ডের অন্যান্য কর্মকর্তাগণসহ চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীবৃন্দ; সম্মানিত অভিভাবক বৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!