ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন

নরসিংদীতে সেনাবাহিনীর সহায়তায় স্বাভাবিক হচ্ছে পুলিশের কার্যক্রম

রায়পুরা (নরসিংদী) থেকে সাদ্দাম উদ্দীন রাজ
  • আপডেট সময় : ১১:২৩:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪ ২১৩ বার পড়া হয়েছে

নরসিংদীতে সেনাবাহিনীর সহায়তায় স্বাভাবিক হচ্ছে পুলিশের কার্যক্রম

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদীতে সেনাবাহিনীর সহায়তায় স্বাভাবিক হচ্ছে পুলিশের কার্যক্রম

নরসিংদীতে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে পুলিশ সদস্যরা। আজ শনিবার (১০ আগস্ট) থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল চলছে জেলাজুড়ে। এতে মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও পরবর্তীতে বাংলাদেশ সরকার পতনের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য নরসিংদী জেলায় অবস্থানরত বাংলাদেশ সেনাবাহিনীর ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট দিনে ও রাতে নিরাপত্তা টহল পরিচালনা করে নরসিংদীতে কর্মরত সকল পুলিশ স্টেশন, মন্দির ও হিন্দু অধ্যুষিত এলাকা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করেন। সেই সঙ্গে জনমনে গণ সচেতনতা তৈরি করার কার্যক্রম পরিচালনা করেন।

শনিবার দুপুরে গণমাধ্যমে এসব তথ্য জানান ক্যাপটেন রকিব। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর এই ইউনিটের সেনা সদস্যরা (৯ আগস্ট) শুক্রবার থেকে নরসিংদী জেলার সাতটি থানায় অবস্থান করে পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধন ও পুলিশের প্রতি জনগণের সহযোগিতার মনোভাব এবং উপস্থিত পুলিশ সদস্যদেরকে অকৃত্রিম সাহস ও মনোবল যুগিয়ে কাজ শুরু করার জন্য অনুপ্রেরণা দেন।

এরই ধারাবাহিকতায় ২৮ ইস্টবেঙ্গল রেজিমেন্ট এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব, পি এস সি নরসিংদী জেলাধীন বিভিন্ন থানা পরিদর্শন করেন ও দায়িত্বরত অফিসার ইনচার্জ ও উপস্থিত পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন।[/caption]

সেই সঙ্গে দেশের স্বার্থে ও জনগণের স্বার্থে পুলিশ সদস্যদেরকে নিজ নিজ কর্মস্থলে তাদের কার্যক্রম স্বতঃস্ফূর্ততার সহিত পুনর্বহাল করার জন্য আহ্বানও জানান।

এছাড়া দেশের এই ক্রান্তিলগ্নে উপস্থিত পুলিশ সদস্যরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আশ্বস্ত হন এবং অতি শীঘ্রই কাজে স্বতঃস্ফূর্ততার সহিত যোগদান করার আশ্বাস দেন।

উল্লেখ্য, নরসিংদী জেলার আইনশৃঙ্খলা পুন:আনয়ন এর লক্ষ্যে গত ২০ জুলাই ২০২৪ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট অত্যন্ত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সাধারণ জনগণ বিশেষ করে সংখ্যালঘুদের জান মাল রক্ষার্থে ২৮ ইস্টবেঙ্গল দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

জানা গেছে ইতিমধ্যে, সাতটি থানায় সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে পুলিশের সঙ্গে যৌথ টহল চালিয়ে যাচ্ছেন। তারা স্থানীয় মানুষের সাথে কথা বলে নানা প্রকার পরামর্শ দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বিষয়ে আশ্বস্ত করছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নরসিংদীতে সেনাবাহিনীর সহায়তায় স্বাভাবিক হচ্ছে পুলিশের কার্যক্রম

আপডেট সময় : ১১:২৩:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪