নরসিংদীতে আগুনে দগ্ধ তরুণের আইসিইউতে মৃত্যু
- আপডেট সময় : ১০:০৭:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৮১ বার পড়া হয়েছে
নরসিংদীতে আগুনে দগ্ধ তরুণের আইসিইউতে মৃত্যু
নরসিংদী শহরের বাজির মোড় এলাকায় বিনামূল্যে মদ না পাওয়ার জেরে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া তানভীর আহমেদ রাব্বি শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মেনেছেন। ঘটনার পাঁচদিন পর বৃহস্পতিবার বিকেলে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বাবা মনির হোসেন এবং নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন।
গত ১৯ সেপ্টেম্বর দুপুরে মদের দোকানে অগ্নিসংযোগের এই নারকীয় ঘটনাটি ঘটে। অভিযোগ রয়েছে, আবাসিক হোটেল নিরালার মালিক জাহাঙ্গীর সরকারের ছেলে জাহিদ সরকারসহ কয়েকজন বিনামূল্যে ১০ লিটার মদ দাবি করেন। সেই দাবি পূরণ না হওয়ায় তারা দোকানের কাউন্টারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় দোকানে দায়িত্বরত কর্মচারী রাব্বি ভয়াবহভাবে দগ্ধ হন। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হলো না।
পড়ুন>>জাতিসংঘ মহাসচিবের সাথে কাতারের আমীরের দ্বিপক্ষীয় বৈঠক
রাব্বির অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ফুঁসে উঠেছেন স্থানীয়রা।
পড়ুন>>জাতিসংঘে তারেক রহমান: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রূপরেখা
মামলার তদন্তকারী সূত্রে জানা গেছে, রাব্বির মৃত্যুর প্রেক্ষিতে তার মা মিনু বেগমের দায়ের করা পূর্বের মামলাটিকে এখন হত্যা মামলায় রূপান্তর করা হবে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার আশিকুর রহমান জানিয়েছেন, এই ঘটনায় হোটেল নিরালার মালিক জাহাঙ্গীর সরকার (৬০) এবং কাজী তৌফিক আহমেদ ওরফে পিয়াস (৩০) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঘটনার মূল হোতা জাহিদ সরকার এখনো পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























