ফরিদপুরের নগরকান্দায় ঘটে গেছে নাটকীয় ও চাঞ্চল্যকর এক ঘটনা। জয়বাংলা মোড়ে মঙ্গলবার ভুয়া র্যাব সদস্যদের ধাওয়া করে আসল র্যাব সদস্যরা পৌঁছালে, উভয় পক্ষকেই গণপিটুনির মুখে পড়তে হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় জনতা প্রথমে একটি গাড়ি আটকায়, যারা নিজেদের র্যাব পরিচয় দিলেও কথাবার্তা ও পোশাক দেখে সন্দেহ জাগে। এরপর শুরু হয় গণধোলাই। কিছু সময় পর ঘটনাস্থলে আরেকটি গাড়িতে করে পৌঁছায় প্রকৃত র্যাব সদস্যরা। কয়েকজনের গায়ে সাদাপোশাকে থাকায় তাদেরও জনতা ভুয়া র্যাব মনে করে মারধর করে বসে।
র্যাব-১০ এর পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্ত ভুয়া র্যাব সদস্যরা মুন্সিগঞ্জে দুইজন সোনা ব্যবসায়ীর কাছ থেকে ডাকাতি করে পালাচ্ছিল। গ্রেফতারকৃতদের বাড়ি শরীয়তপুর, চাঁদপুর, গাইবান্ধা, মাদারীপুর ও ফরিদপুরে।
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ও অতিরিক্ত র্যাব সদস্যরা এসে উভয় পক্ষকে উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আসল র্যাব সদস্যদের পরিচয় নিশ্চিত হলে উত্তেজনা প্রশমিত হয়।
Leave a Reply