ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন গাজায় ইসরায়েলকে অস্ত্রের যন্ত্রাংশ সরবরাহ ভারতের: প্রতিবেদন রূপপুরের ইউরেনিয়াম পরিবহনে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার নিয়ে যা জানাল ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ, ভোট ২৯ অক্টোবর বইয়ের দোকানে হামলা ও ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ করার দাবি উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’: ফিফার অভিযোগ অর্থ মন্ত্রণালয়ের সিসিপ প্রকল্পে অফিসার নিয়োগ: আবেদনের নিয়ম আল-আকসায় বসতিস্থাপনকারীদের অনুপ্রবেশে কাতারের তীব্র নিন্দা নড়াইলে মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর দেহ উদ্ধার দেশের ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করে নতুন দপ্তরে বদলি

রাসেল ভাইপার জীবিত ধরার তোড়জোর চলছে ফরিদপুরে: জীবিত ধরে পুরুস্কার নিলেন রেজাউল 

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪ ২৭৯ বার পড়া হয়েছে

রাসেল ভাইপার জীবিত ধরার তোড়জোর চলছে ফরিদপুরে: জীবিত ধরে পুরুস্কার নিলেন রেজাউল 

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাসেল ভাইপার জীবিত ধরার তোড়জোর চলছে ফরিদপুরে: জীবিত ধরে পুরুস্কার নিলেন রেজাউল

নানা সমালোচনা ও তোপের মুখে পড়ে অবশেষে জীবিত রাসেল ভাইপার সাপ ধরে আনা সেই রেজাউলকে পুরস্কারের অর্থ তুলে দিল ফরিদপুর জেলা আওয়ামী লীগ। এতে জেলা আওয়ামী লীগ তাদের দেওয়া কথা রাখলেন বলে জানান নেতারা।

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে তার হাতে পুরস্কারের অর্থের চেক তুলে দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ ইশতিয়াক আরিফ।

পুরস্কারের অর্থের চেক পাওয়া রেজাউল খান জানান, তিনি জেলা আওয়ামী লীগের ঘোষিত পুরস্কারে ৫০ হাজার টাকা পেয়ে খুব খুশি।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ ইশতিয়াক আরিফ কালবেলাকে বলেন, সাপ সম্পর্কিত পুরস্কারের ঘোষণাটি আমরা প্রত্যাহার করেছি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে। তবে আমাদের ঘোষণা অনুযায়ী এই ব্যক্তিকে পুরস্কার বাবদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। জেলা আওয়ামী লীগ তাদের কথা রেখেছে।

প্রসঙ্গত, বন্যপ্রাণী সংরক্ষণ আইন উপেক্ষা করে প্রথমে রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) মারতে পারলে গত ২০ জুন ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ। এ ঘোষণায় রাসেল ভাইপার সাপ মেরে এক কৃষক হাজির হলে মৃত সাপ বলে তাকে ফিরিয়ে দেওয়া হয়।

পড়ুন>>সরিষাবাড়ীতে রাসেল ভাইপারের কামড়ে কৃষকের মৃত্যু।

এ নিয়ে সমালোচনার মুখে পড়ে একদিন পর ২১ জুন জেলা আওয়ামী লীগ পূর্বের ঘোষণা থেকে কিছুটা সরে আসে। তখন, এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানায়, নিজে সুরক্ষিত থেকে জীবিত রাসেল ভাইপার ধরে বন বিভাগে জমা দেওয়া হলে তাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

এ ঘোষণার পর রাসেল ভাইপার জীবিত ধরার জন্য তোড়জোর শুরু হয়ে যায় ফরিদপুর সদরসহ জেলার বিভিন্ন গ্রামে। পরে জীবিত রাসেল ভাইপার নিয়ে রেজাউল জেলা আওয়ামী লীগের সঙ্গে দেখা করে বন বিভাগে সাপটি জমা দেয়। তারপরও তাকে পুরস্কৃত না করে ফিরিয়ে দেন নেতারা।

বরং ২৩ জুন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক তার ফেসবুক পোস্টে সাফ জানিয়ে দেন- জীবিত বা মৃত কোনো প্রকার রাসেল ভাইপারের জন্য কোনো পুরস্কার নেই এবং তার কিছু সময় পরে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আশরাফ আলী পীয়ার স্বাক্ষরিত জেলা আওয়ামী লীগের একটি প্রেস বিজ্ঞপ্তিতে পুরস্কারের ঘোষণা প্রত্যাহার করা হয়।

এর পরে নানা সমালোচনা ও তোপের মুখে পড়ে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এই ব্যক্তিকে ডেকে ৫০ হাজার টাকা পুরস্কার দিলেন। তথ‍্য সুত্র ও ছবি

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাসেল ভাইপার জীবিত ধরার তোড়জোর চলছে ফরিদপুরে: জীবিত ধরে পুরুস্কার নিলেন রেজাউল 

আপডেট সময় : ১১:১৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪