নওগাঁয় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড
- আপডেট সময় : ০৩:৩৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩ ২৩২ বার পড়া হয়েছে
নওগাঁয় স্ত্রী হত্যা মামলায় একটানা ১২ বছর হাজতে থাকার পর স্বামী ফরিদুল রেজা ফরিদ (৫৮) এর মৃত্যুদন্ড দিয়েছে আদালত।
গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় নওগাঁ দ্বিতীয় আদালতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো: ফেরদৌস ওয়াহিদ জনাকীন আদালতে এ রায় প্রদান করেন।
এসময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী ফরিদুল রেজা ফরিদ নওগাঁ সদর থানার আতিথা গ্রামের মৃত আজগর আলী মন্ডলে ছেলে।
পড়ুন>>মহিপুরে ৪র্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার-১
মামলা সূত্রে জানা যায়, গত ২০১১ সালের ৫ এপ্রিল রাত ৩টার দিকে শয়ন ঘরে আসামী ফরিদুল রেজা ফরিদ মেয়ের সামনে স্ত্রী শামীমা আক্তার ওরফে লিপিকে ঘুমন্ত অবস্থায় ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে।
ঘটনায় নিহতের ভাই কাঞ্চন হাওলাদার বাদী হয়ে ওইদিনই নওগাঁ সদর মডেল থানায় এজাহার দায়ের করেন।
পড়ুন>>জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় নকলের দায়ে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড প্রদান
মামলায় দীর্ঘ শুনানি শেষে দ-বিধির ৩০২ ধারার শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় আসামী ফরিদুল রেজা ফরিদকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদ- প্রদান করেন আদালত।
রায়ে বাদীপক্ষ সন্তোষ্ট হলেও আসামী পক্ষ উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন- অ্যাডভোকেট আব্দুল বাকী ও আসামী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট অমরেদ্রনাথ ঘোষ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























