নওগাঁয় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁয় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
তাড়াশে দুঃস্থ ও অতিদরিদ্র ১০০ পরিবারের মাঝে চাল বিতরণ ভূরুঙ্গামারীতে আলিম পরীক্ষায় দায়িত্বে অবহেলায় কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার সাময়িক বরখাস্ত জাল নোট প্রতিরোধে ভূরুঙ্গামারীতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ১৩৪ কোটি টাকার উটপাখি গবেষণা প্রকল্পে আনা ২২টির মধ্যে ১৫টি জবাই টুথপেস্ট-সয়াবিন তেলের পর এবার বাজারের ৯৫ শতাংশ চিনিতেই মিলল মাইক্রোপ্লাস্টিক সুন্দরগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্ৰেপ্তার হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ দৌলতপুরে জোড়া লাগানো যমজ শিশুর পাশে উপজেলা প্রশাসন হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে কাউনিয়ায় বিক্ষোভ মিছিল হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে নাগেশ্বরীতে জাতীয় যুবশক্তির বিক্ষোভ মিছিল

নওগাঁয় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

নওগাঁ থেকে সুবীর দাস
  • প্রকাশিত : রবিবার, ১২ মার্চ, ২০২৩
নওগাঁয় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

নওগাঁয় স্ত্রী হত্যা মামলায় একটানা ১২ বছর হাজতে থাকার পর স্বামী ফরিদুল রেজা ফরিদ (৫৮) এর মৃত্যুদন্ড দিয়েছে আদালত।

গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় নওগাঁ দ্বিতীয় আদালতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো: ফেরদৌস ওয়াহিদ জনাকীন আদালতে এ রায় প্রদান করেন।

এসময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী ফরিদুল রেজা ফরিদ নওগাঁ সদর থানার আতিথা গ্রামের মৃত আজগর আলী মন্ডলে ছেলে।

পড়ুন>>মহিপুরে ৪র্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার-১

মামলা সূত্রে জানা যায়, গত ২০১১ সালের ৫ এপ্রিল রাত ৩টার দিকে শয়ন ঘরে আসামী ফরিদুল রেজা ফরিদ মেয়ের সামনে স্ত্রী শামীমা আক্তার ওরফে লিপিকে ঘুমন্ত অবস্থায় ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে।

ঘটনায় নিহতের ভাই কাঞ্চন হাওলাদার বাদী হয়ে ওইদিনই নওগাঁ সদর মডেল থানায় এজাহার দায়ের করেন।

পড়ুন>>জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় নকলের দায়ে ভ্রাম‍্যমান আদালতে কারাদন্ড প্রদান 

মামলায় দীর্ঘ শুনানি শেষে দ-বিধির ৩০২ ধারার শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় আসামী ফরিদুল রেজা ফরিদকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদ- প্রদান করেন আদালত।

রায়ে বাদীপক্ষ সন্তোষ্ট হলেও আসামী পক্ষ উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন- অ্যাডভোকেট আব্দুল বাকী ও আসামী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট অমরেদ্রনাথ ঘোষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!