নওগাঁয় দেশীয় ০৩টি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ০১ শীর্ষ ডাকাত আটক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁয় দেশীয় ০৩টি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ০১ শীর্ষ ডাকাত আটক : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে বসছে পাবজি মোবাইল ও ইনফিনিক্সের জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল দেশের ২৩তম প্রেসিডেন্ট হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত বিপিএল স্থগিতের সিদ্ধান্তে ক্রিকেটারদের ক্ষতির কথা স্বীকার করলেন বিসিবি সভাপতি তামিম ভূরুঙ্গামারীতে দুই সার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা চিলাহাটীতে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাউনিয়ায় পলাশ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবীর ঘটনায় ভুক্তভোগীর সংবাদ সস্মেলন উসাইন বোল্টকেও পেছনে ফেলল চীনের তৈরি নতুন রোবট সুপারম্যান ২৮ আগস্ট শুরু বিসিবির নতুন বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট

নওগাঁয় দেশীয় ০৩টি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ০১ শীর্ষ ডাকাত আটক

নওগাঁ থেকে সুবীর দাস
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
নওগাঁয় দেশীয় ০৩টি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ০১ শীর্ষ ডাকাত আটক

নওগাঁর ধামইরহাটে দেশীয় ০৩টি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সহ এক ডাকাতকে আটক করেছে র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

ধামইরহাট উপজেলার দিলালপুর এলাকায় গতকাল ভোরে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে দেশীয় ০৩টি আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ সহ শীর্ষ ডাকাত সানোয়ার হোসেনকে আটক করে।

তার দেওয়া দেখানো স্থান থেকে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জয়পুরহাট র‌্যাব কর্তৃপক্ষ।

আটককৃত সানোয়ার হোসেন (৫২) ধামইরহাট উপজেলার দিলালপুর গ্রামের ওছমান আলীর ছেলে বলে জানা গেছে।

পড়ুন>>শিবগঞ্জে আখ ক্ষেত থেকে কঙ্কাল উদ্ধার, কঙ্কালটি ৮ মাস আগে নিখোঁজ যুবকের: দাবী নিখোঁজ পরিবারের

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট উপজেলার দিলালপুর এলাকায় অভিযান চালায় র‌্যাব সদস্যরা।

অভিযান চলাকালিন সময়ে ওই এলাকা থেকে শীর্ষ ডাকাত সানোয়ার হোসেনকে আটক করলে তার দেওয়া তথ্যমতে ০৩টি ওয়ান শুটারগান ও ০২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান আটককৃত সানোয়ারের বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মামলার তথ্য পাওয়া গেছে।

পড়ুন>>নওগাঁয় আন্ত:জেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‘সি) মো. মোজ্জামেল হক কাজী ঘটনাটি নিশ্চিত করে জানান, র‌্যাবের পক্ষ থেকে অস্ত্র আইনে থানায় একটি মামলা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!