নওগাঁয় মিথ্যা সংবাদের প্রতিবাদে অটোরিকশা-ভ্যান মালিক সমিতির সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৪:৫৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
নওগাঁয় মিথ্যা সংবাদের প্রতিবাদে অটোরিকশা-ভ্যান
মালিক সমিতির সংবাদ সম্মেলন
গতকাল সোমবার (১৪সেপ্টেম্বর) সকালে নওগাঁ মুক্তি মোড়ে নওগাঁ সদর উপজেলার ব্যাটারী চালিত অটোরিকশা-ভ্যান শ্রমিকরা মালিক সমিতির বিরুদ্ধে অবৈধ চাঁদা আদায়ের অভিযোগ এনে মানববন্ধন করে।
এর প্রতিবাদে আজ মঙ্গলবার(১৫ সেপ্টেম্বর) সকালে নওগাঁ জেলা রিপোটার্রস ইউনিটি কার্যালয়ে এক সংবাদ সস্মেলন করেন নওগাঁ সদর উপজেলা ব্যাটারী চালিত অটোরিকশা-ভ্যান মালিক সমিতি। সংবাদ সস্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন
সংগঠনের সাংগঠনিক সম্পাদক সোহাগ। এসময় উপস্থিত ছিলেন ওই সংগঠনের সাধারণ সম্পাদক সাজেদুল হক মিঠু,প্রচার সম্পাদক পলাশ, দপ্তর সম্পাদক জায়েদুল ইসলাম।
পড়ুন>>ঘোষিত হলো ২০২৬ সাফ ফুটবলের সূচি, ঢাকায় বাংলাদেশের মিশন
লিখিত বক্তব্যে বলা হয়,গতকাল শ্রমিকরা আমাদের সংগঠনের বিরুদ্ধে (রাজ-নং-৩১৩৪) মিথ্যা,বানােয়াট ও বিভ্রান্দকর তথ্য পরিবেশন করে একটি মানববন্ধন পালন করেন। আমাদের সংগঠনের পক্ষ থেকে শ্রমিকদের কাছ থেকে কোন প্রকার অর্থ আদায় করা হচ্ছে না।
শুধুমাত্র গাড়ির প্রকৃত মালিকের কাছ থেকে মালিক সমিতিতে ভর্তি বাবদ রশিদ দিয়ে ২০০ (দুইশত) টাকা নেওয়া হচ্ছে। এই বিয়ষটি শ্রমিকদের ভুল বুঝিয়ে কিছু শ্রমিক সংগঠনের সদস্যারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমরা ভর্তি ফ্রি বাবদ ৫০০০টাকা (পাঁচ হাজার) নিচ্ছি এটা সঠিক না। আমরা বিভিন্ন মারফতের তথ্য মতে আমাদের বিভিন্ন শাখা অফিসে হামলা করার পরিকল্পনা করছে।

























