নওগাঁয় পথচারীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁয় পথচারীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শুভ সকাল; আজ বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ছিনতাইয়ের শিকার ভাইকে দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বোন বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবসহ গ্রেপ্তার-২ কাউনিয়ায় বেশি দামে সার বিক্রি: বিসিআইসি ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের গোপন কারাগার নিয়ে তদন্ত কমিটি গঠন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি: ইসরায়েল-আমিরাত জোটের জন্য কেন এটি বড় ধাক্কা? কাউনিয়ায় সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আন্তঃধর্মীয় সংলাপ ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো কয়েকজন দলে আছে: মুশফিক পানি কমলেও নাগেশ্বরীর বামনডাঙা ইউনিয়নে পানিবন্দি হাজারও মানুষ

নওগাঁয় পথচারীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
নওগাঁয় পথচারীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ

নওগাঁয় পথচারীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ

নওগাঁয় টানা দাবদাহে অতিষ্ঠ জনজীবন। এই দাবদাহ থেকে একটু স্বস্তি দিতে পথচারীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করছেন জেলা যুব লীগের সাধারণ সম্পাদক শ্রী বিমান কুমার রায়।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে শহরের তাজের মোড়ে তার নেতৃত্বে ১৫ থেকে ২০ জন নেতাকর্মীকে নিয়ে রিকশাচালক, অটোরিকশাচালক, শিক্ষার্থীসহ পথচারীদের কাছে গিয়ে এক বোতল পানি ও স্যালাইন হাতে তুলে দেন।

এসময় তীব্র দাবদাহে পানি ও খাবার স্যালাইন পেয়ে রিকশাচালক-পথচারীরা খুশি হয়ে অনেকেই তাদের মাথায়, শরীরে হাত বুলিয়ে দেন।

এ বিষয়ে জেলা যুবলীগের সাধারন সম্পাদক শ্রী বিমান কুমার রায় জানান- যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরম ও সাধারন সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এমপির নির্দেশে তীব্র গরমে পিপাসার্ত ৫০০ পাথচারীদের মাঝে এই পানি ও স্যালাইন বিতরন করা হলো। আমরা চেষ্টা করছি সামর্থ্য অনুযায়ী এসব মানুষের পাশে দাঁড়ানোর। এমন দাবদাহে মানুষ যাতে উপকৃত হয় এজন্য আমরা এই কার্যক্রমও অব্যাহত রাখবো।

এসময় উপস্থিত ছিলেন- জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আরিফ দেওয়ান, সাবেক অর্থ সম্পাদক কাজী আরিফ ইসতিয়াক, যুবলীগ নেতা সুশান্ত সরকারসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!