সংবাদ শিরোনাম :
দৌলতপুরে মাদকসহ মাদক ব্যবসায়ী আটক
দৌলতপুর (কুষ্টিয়া) থেকে আহাদ আলী নয়ন
- আপডেট সময় : ১১:২৩:২১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে
দৌলতপুরে মাদকসহ মাদক ব্যবসায়ী আটক
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকসহ মাদক ব্যবসায়ী মোঃ মারুফ হোসেন (৩০) কে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ।
দৌলতপুর থানা পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায় রোববার সকালে এসআই মহসীন চৌধুরী সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করেন।
এসময় দৌলতপুর থানার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি গ্রামস্থ জনৈক রইচ উদ্দিন এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর হইতে ১৪ (চৌদ্দ) বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ Eskup Syrup সহ মাদক ব্যবসায়ী মোঃ মারুফ হোসেন (৩০) কে আটক করে।
পড়ুন>>সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার
মারুফ উপজেলার বাগোয়ান কান্দিরপাড়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। এব্যাপারে দৌলতপুর থানায় মামলা হয়েছে।
Facebook Comments Box




















