ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীপুরে পিতাকে লাঠি দিয়ে আঘাতের অভিযোগে পলাতক তরুণ আটক ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ইসি সচিব ডাকসুতে জয়ই ইসলাম প্রতিষ্ঠার পথ: মিয়া গোলাম পরওয়ার পাঁচ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান কল্যাণপুর জঙ্গি অভিযান: শেখ হাসিনাসহ ৮ জনের শুনানি পেছাল ট্রাম্প: আমার সমর্থন পাওয়ায় নেতানিয়াহু নিশ্চিত পরাজয় এড়িয়েছেন ব্যালন ডি’অর না জিতলেও আত্মবিশ্বাসী লামিন ইয়ামাল: আসবে আমার সময়ও আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে নিরাপত্তা ঘটনায়, অভিযোগে জড়িত ব্যক্তি ড্যাব গাজীপুর কর অঞ্চলে ৩৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি স্পেনের মালাগার সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চায় বাংলাদেশ

দেড়মাসেও সন্ধান মিলেনি নিখোঁজ হওয়া ১৩ বছরের শিশু তাহমিদার

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ০৬:১৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ২৪০৭১ বার পড়া হয়েছে

দেড়মাসেও সন্ধান মিলেনি নিখোঁজ হওয়া ১৩ বছরের শিশু তাহমিদার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‎

দেড়মাসেও সন্ধান মিলেনি নিখোঁজ হওয়া ১৩ বছরের শিশু তাহমিদার

‎
‎গত ৩ এপ্রিল ২০২৬ইং তারিখ রোজ শুক্রবার সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল বাছির ও সাবিনা আক্তারের মেয়ে তাহমিদা আক্তার (১৩) মেয়ে নিজ বাড়ি থেকে ইউনিয়নের বেড়াজালি বাজারে আসলে পরে আর বাড়ি ফিরেনি? সেখান থেকে নিখোঁজ হয় তাহমিদা আক্তার নামের ১৩ বছরের শিশু মেয়েটি।

পরে অনেক খোজাখোজির পর গত ৮ এপ্রিল ২০২৬ইং তারিখে সুনামগঞ্জ সদর থানা তাহমিদার মা একটি সাধারণ ডায়েরী করেন। যার জিডি নং: ৪৪৫,তারিখ: ০৮/০৪/ ২০২৬ইং।

পড়ুন>> কাউনিয়ায় বিষপানে এক যুবকের আত্মহত্যা

জানা যায় নিখোঁজের প্রায় মাস খানেক হলেও কোন সন্ধান না পেয়ে তাহমিদার মা গত ১৬এপ্রিল ২০২৬ইং তারিখে  নিখোঁজ হওয়া তাহমিদার সন্ধানের জন্য সুনামগঞ্জ পুলিশ সুপার বরাবরে একটি লিখিত আবেদন করেন। বর্তমানে প্রায় দেড় মাস অতিবাহিত হলেও এখনো কোন সন্ধান না পাওয়া তাহমিদার পরিবারে এবং এলাকাবাসীর মধ্যে হতাশা বিরাজ করছে।

তাহমিদার মা সাবিনা আক্তার বলেন, আমার মেয়ে ৩ এপ্রিল বিকাল অনুমান ৫ ঘটিকার সময় আমার বাড়ী হইতে বাহির হইলে আর বাড়ীতে ফিরে আসেনি। আমি ও আমার আত্মীয় স্বজনসহ অনেক খোজাখোজি করে না পেয়ে থানায় জিডি করি। পরে পুলিশ সুপারের কাছে ও আবেদন করি। এখন প্রায় দেড় মাস হয়ে গেছে আমার মেয়ের কোন সন্ধান পাইনি।

জিডি মুলে তদন্তকারী কর্মকর্তা এসআই ফরিদ আহমদ তদন্ত কালে আমার নিকট ১টি মোবাইল নাম্বারে কল করিয়া আমাকে বলে আমার মেয়েকে ওনি দেখেছেন। আমি তদন্তকারী কর্মকর্তার নিকট মোবাইল নাম্বারটি সংগ্রহ করিয়া দেই।

পড়ুন>> চালককে মারধরের জেরে নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ

তদন্তকারী কর্মকর্তা উক্ত মোবাইল ০১৭৫৩৬১৮৬৮২, নাম্বারে কল করে আমাকে অবহিত করার পর আমি সুনামগঞ্জ শহর হইতে একটি হাইল্যাক্স গাড়ী রিজার্ভ করিয়া ব্রাহ্মন বাড়ীয়া জেলার সরাইল থানায় যাওয়ার উদ্দেশ্যে এসআই সহ ২ জন কনস্টেবল নিয়া রওয়ানা করিলে সুনামগঞ্জস্থ মল্লিকপুর পেট্রল পাম্পে গিয়া ঐ ব্যক্তির মোবাইলটি বন্ধ পাই। এখন প্রায় দেড় মাস অতিবাহিত হওয়া আমার মেয়ের কোন সন্ধান না পাওয়ায় আমার মনে সন্দেহ সৃষ্টি হয়েছে,আমার মেয়ের নিশ্চয়ই কোন বিপদে পড়েছে।

আমি দেশবাসী, সাংবাদিক  ও প্রশাসনের কাছে আমার মেয়ের সন্ধানের জন্য সহযোগিতা কামনা করি।যোগাযোগ মোবাইল নং-(০১৩১১-৭০০০৪২)।

‎

এ ব্যপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রতন সেখ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন প্রতিনিয়ত উক্তি বয়সী মেয়েরা ইচ্ছা কৃত ভাবে হারিয়ে যাচ্ছে। অনেকের সন্ধান পেয়ে তার অভিভাবকদের হাতে আমরা তুলে দিতে সক্ষম হয়েছি।

১৩ বছরের শিশু তাহমিদা মেয়েটির ব্যাপারে পুলিশ কাজ করছে, সন্ধান পেলেই আমরা তার পরিবারের কাছে জানাবো। পাশাপাশি সকল শিশুদের প্রতি খেয়াল রাখার জন্য অভিভাবকদের প্রতি তিনি আহ্বান জানান।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেড়মাসেও সন্ধান মিলেনি নিখোঁজ হওয়া ১৩ বছরের শিশু তাহমিদার

আপডেট সময় : ০৬:১৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬