ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতি বাংলাদেশির মাথায় ৬৪৬ ডলার বৈদেশিক ঋণ: বিশ্বব্যাংক দুর্নীতিতে অনেক সমবায় সমিতি অকার্যকর হয়ে পড়েছে: রাষ্ট্রপতি ইসরাইলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট: সামনে বড় চ্যালেঞ্জ ৩৫ টাকা দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ডিএমপি: জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জোবায়েদ হোসেন হত্যায় বিচার শুরুর নির্দেশ লন্ডনে উদ্বোধন হলো প্রবাসী চট্টগ্রামবাসীর স্থায়ী ঠিকানা ‘চাটগাঁ হাউস’ দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন ওপেনার সাদমান ইসলাম বাংলাদেশ শিপিং করপোরেশনে ৩৯টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ শান্তি কোনো বিলাসিতা নয়, অক্সফোর্ড ইউনিয়নে কাতারের প্রধানমন্ত্রীর আহ্বান

দুর্নীতিতে অনেক সমবায় সমিতি অকার্যকর হয়ে পড়েছে: রাষ্ট্রপতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৩:১৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্নীতি ও অনিয়মের কারণে দেশের অসংখ্য সমবায় সমিতি তাদের কার্যকারিতা হারিয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সমবায় খাতের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সমবায় অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। রাষ্ট্রপতি বলেন, সমবায় কার্যক্রম কেবল পণ্য উৎপাদন বা ব্যবসায়িক লেনদেনে সীমাবদ্ধ নয়, বরং এটি গ্রামীণ অর্থনীতির বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনের অন্যতম হাতিয়ার। স্বাবলম্বী দেশ গড়তে সমবায়কে আরও কার্যকর করার আহ্বান জানান তিনি।

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি সংকটসহ অর্থনৈতিক যে চ্যালেঞ্জগুলো তৈরি হয়েছে, তা মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি। অর্থনৈতিক চাকা সচল রাখা ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সমবায় খাতের সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানও জানান রাষ্ট্রপতি।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সমবায় খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে ‘জাতীয় সমবায় পুরস্কার-২০২৫’ তুলে দেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দুর্নীতিতে অনেক সমবায় সমিতি অকার্যকর হয়ে পড়েছে: রাষ্ট্রপতি

আপডেট সময় : ০৪:৩৩:১৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬