দিনাজপুরে জামায়াতের কর্মী সম্মেলনে কেন্দ্রীয় আমীর এর আগমন উপলক্ষে বিরলে স্বাগত মিছিল
- আপডেট সময় : ০৭:৩৯:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫ ১৬৯ বার পড়া হয়েছে
দিনাজপুরে জামায়াতের কর্মী সম্মেলনে কেন্দ্রীয় আমীর এর আগমন উপলক্ষে বিরলে স্বাগত মিছিল
দিনাজপুরে জামায়াতের কর্মী সম্মেলনে কেন্দ্রীয় আমীর এর আগমন উপলক্ষে বিরলে স্বাগত মিছিল।দিনাজপুর গোর-এ শহীদ ময়দানে আগামী ২৫ জানুয়ারী বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখা’র আয়োজনে কর্মী সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা: শফিকুর রহমান। কর্মীসভাকে কেন্দ্র করে জেলা ব্যাপী চলছে ব্যাপক প্রস্তুতি।
কর্মী সম্মেলন সফল করার লক্ষে ও আমীরে জামায়াতের আগমনকে স্বাগত জানিয়ে বিরল উপজেলা জামায়াতে ইসলামী স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা জামায়াতে ইসলামী নেতৃত্বে একটি বিশাল স্বাগত মিছিল বের হয়ে বিরল পৌর শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে বকুল তোলা মোড়ে জড়ো হয়।
পড়ুন>> বাংলাদেশে অনুপ্রবেশ করে ভারতীয়দের গাছ কর্তন: বিএসএফ এর ক্ষমা প্রার্থনা
এসময় মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা (উত্তর) এর নায়েবে আমীর ও বিরল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ (অবঃ) মাওলানা এ কে এম আফজালুল আনাম।
উপজেলা জামায়াতের আমীর হাফেজ মো: আব্দুর রশীদ, সেক্রেটারী আজমীর হোসাইন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























