ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিএমপি: জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জোবায়েদ হোসেন হত্যায় বিচার শুরুর নির্দেশ লন্ডনে উদ্বোধন হলো প্রবাসী চট্টগ্রামবাসীর স্থায়ী ঠিকানা ‘চাটগাঁ হাউস’ দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন ওপেনার সাদমান ইসলাম বাংলাদেশ শিপিং করপোরেশনে ৩৯টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ শান্তি কোনো বিলাসিতা নয়, অক্সফোর্ড ইউনিয়নে কাতারের প্রধানমন্ত্রীর আহ্বান পঞ্চগড়ে তাপমাত্রা নেমে ১৬ ডিগ্রিতে, বাড়ছে শীতের প্রকোপ নিউজিল্যান্ড উপকূলে আটকে পড়া ৪৩টি তিমির মর্মান্তিক মৃত্যু ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন বিরোধী নেতা আইজেনকোট দেশ পুনর্গঠনে সরকার কাজ করছে, জানালেন মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আজম খান

তীব্র তাপদাহে মৃত দিনমজুরের পরিবারটির পাশে জেলা প্রশাসন

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • আপডেট সময় : ০৩:৩২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪ ১৪৭ বার পড়া হয়েছে

তীব্র তাপদাহে মৃত দিনমজুরের পরিবারটির পাশে জেলা প্রশাসন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তীব্র তাপদাহে মৃত দিনমজুরের পরিবারটির পাশে জেলা প্রশাসন

কুড়িগ্রামে প্রচন্ড গরমে জমিতে ধান কাটতে গিয়ে আবুল হোসেন (৫৫) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। এ নিয়ে সৃষ্টি নিউজসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হবার পর বিষয়টি নজরে আসে জেলা প্রশাসনের।

পরে বুধবার(১ মে) রাত ১০টার দিকে জেলা প্রশাসন থেকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকুল আলম হালিম গিয়ে মৃত দিনমজুর পরিবারটির হাতে নগদ ২৫ হাজার টাকা ও খাদ্য সামগ্রী সহায়তা হিসেবে দেন।

এর আগে একইদিন বুধবার (১ মে) সকালে উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ফকির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত দিনমজুর সদরের মোগলবাসা ইউনিয়নের ফারাজি পাড়া গ্রামের বাসিন্দা।

মৃত আবুল হোসেনের স্ত্রী বলেন, হামরা গরীব মানুষ। হামার স্বামী কোনমতে কামলা দিয়া সংসার চালায়। এই কাজ করবার গিয়া স্বামী হামার মারা গেলো। ডিসি অফিস থাকি সাহায্য করিল,বেটাকে এই টাকা দিয়া ব্যবসা ধরে দেমো।

সদরের মোগলবাসা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো.আসাদুজ্জামান খন্দকার কালবেলা প্রতিনিধি’কে বলেন আবুল হোসেন দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করেন। প্রতিদিনের ন্যায় বুধবারও অন্যের জমিতে কাজ করতে যায়। সকালে জমিতে ধান কাটার সময় তীব্র রোদ ও গরমে তিনি মারা যান। এটি নিয়ে পত্রিকায় খবর প্রকাশের পর পরিবারটিকে ডিসি স্যার টাকা ও খাবার দিয়ে সাহায্য করেছেন।

কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকুল আলম হালিম বলেন, দিনমজুরের মৃত্যুর সংবাদটি ডিসি স্যারের দৃষ্টিগোচর হয়। স্যারের নির্দেশে পরিবারটিকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোঃ সাইদুল আরিফ বলেন দিনমজুরের মৃত্যুর খবরটি জানার পর পরিবাটিকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা দিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)কে রাতেই পাঠানো হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তীব্র তাপদাহে মৃত দিনমজুরের পরিবারটির পাশে জেলা প্রশাসন

আপডেট সময় : ০৩:৩২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪