ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন শ্রীপুরে পিতাকে লাঠি দিয়ে আঘাতের অভিযোগে পলাতক তরুণ আটক ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ইসি সচিব ডাকসুতে জয়ই ইসলাম প্রতিষ্ঠার পথ: মিয়া গোলাম পরওয়ার পাঁচ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান কল্যাণপুর জঙ্গি অভিযান: শেখ হাসিনাসহ ৮ জনের শুনানি পেছাল ট্রাম্প: আমার সমর্থন পাওয়ায় নেতানিয়াহু নিশ্চিত পরাজয় এড়িয়েছেন ব্যালন ডি’অর না জিতলেও আত্মবিশ্বাসী লামিন ইয়ামাল: আসবে আমার সময়ও

তাহিরপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ০৭:৪৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫ ৩৮৬৩ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তাহিরপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

তাহিরপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের চাঁনপুর গ্রামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) গভীর রাতে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিহত যুবকের নাম মো. আলমগীর (৩০)। তিনি ওই গ্রামের মো. আবু বকরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পরিবারের সবাই রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। সকালে পাশের বাড়ির একটি শিশু নিহতের শিশুকে মক্তবে নেওয়ার জন্য ডাকাডাকি করলে দরজা না খুলে দিলে পরে দরজার ধাক্কা দিয়ে তাকিয়ে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার দেয়। চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দেখে, আলমগীর ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন। খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

পড়ুন>> কুড়িগ্রামে একমাসে বিজিবির অভিযানে দুই কোটি ১৭ লক্ষ টাকার ভারতীয় পণ্য আটক

ঘটনার খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনাস্থল পরিদর্শন করেন তাহিরপুর থানার তদন্ত কর্মকর্তা (আইও) পংকজ দাস জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।

স্থানীয়রা জানান, ঘটনার রাতে আলমগীরের স্ত্রীর সঙ্গে দুই দফা ঝগড়া হয়। পরে স্ত্রী রাগ করে স্বামীর বোনের বাড়িতে চলে যান। এরপর ঘরে একা অবস্থায় আলমগীর পুরাতন একটি লুঙ্গি দিয়ে আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন বলে পরিবারের দাবি।

তবে নিহতের স্বজন ও এলাকাবাসীর দাবি, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা। তাদের অভিযোগ, অবৈধ চালান (চোরাচালান) সংক্রান্ত বিরোধের জের ধরেই আলমগীরকে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তাহিরপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় : ০৭:৪৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫