তাহিরপুরে অটোরিকশা বোঝাই সাড়ে নয়শ কেজি ভারতীয় চিনি জব্দ
সুনামগঞ্জ তাহিরপুর অটোরিকশা বোঝাই ৯৫০ কেজি ভারতীয় চিনি জব্দ সীমান্ত থেকে নিয়ে আসার পথে দুটি অটোরিকশা বোঝাই চোরাচালানের ৯৫০ কেজি ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, উপজেলার সীমান্ত সড়ক মাণিগাঁও সড়কের ওপর দুটি অটোরিকশা বোঝাই চোরাচালানের চিনি আসছিল বৃহস্পতিবার সন্ধায়। এমন গোপন সংবাদের ভিক্তিতে থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম অভিযান চালিয়ে মাণিগাঁও সড়কের ওপর থেকে অটোরিকশাসহ ৯৫০ কেজি ভারতীয় চিনি জব্দ করে।
পড়ুন>>বয়কটের ডাক দিয়েছেন অনেকেই: কে মালিক সেই কোকাকোলার?
এ সময় অটো রিক্সায় থাকা চালকগণ ও চোরাকারবারিরা কৌশলে পালিয়ে যায়। চোরাকারবারিদের শনাক্ত করে পরববর্তীতে আইন ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।
জব্দ তালিকা মূলে দুটি অটোরিকশা ও চিনির মূল্য প্রায় ৩ লাখ ৫৪ হাজার টাকা।
Leave a Reply