তাড়াশে লোকালয়ে মুরগীর খামার পরিবেশ দূষণের অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তাড়াশে লোকালয়ে মুরগীর খামার পরিবেশ দূষণের অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ডোমারে দুই প্রতিবন্ধী সন্তান‌ নিয়ে হাসিনার মানবেতর জীবন যাপন গ্রীষ্মের দাবদাহে কাতারে জনপ্রিয় হয়ে উঠছে সামুদ্রিক ভ্রমণ ও ওয়াটার স্পোর্টস শাহজালাল মাজারে দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় চিঠি বর্ষার রূপের ছটায় সেজেছে রাঙ্গামাটির সুবলং ঝরনা, পর্যটকদের উপচে পড়া ভিড় যুক্তরাষ্ট্রে নতুন রাষ্ট্রদূত নিয়োগে হিমশিম খাচ্ছেন প্রেসিডেন্ট জেলেনস্কি সৈয়দপুরে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত খালেদা জিয়ার ত্যাগ ও আদর্শই বিএনপির পথচলার প্রেরণা: মির্জা ফখরুল ঝিনাইদহে নিখোঁজের চার দিন পর ট্রাক হেলপারের উদ্ধার হওয়া নিয়ে তদন্ত শুরু বিএনপির স্থায়ী কমিটিতে রুহুল কবির রিজভীসহ চার নতুন সদস্য ইতালিতে কনসার্টের মঞ্চে বন্ধু আইয়ুব বাচ্চুকে স্মরণ করলেন জেমস

তাড়াশে লোকালয়ে মুরগীর খামার পরিবেশ দূষণের অভিযোগ

তাড়াশ(সিরাজগঞ্জ) থেকে রফিকুল ইসলাম
  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
তাড়াশে লোকালয়ে মুরগীর খামার পরিবেশ দূষণের অভিযোগ
তাড়াশে লোকালয়ে মুরগীর খামার পরিবেশ দূষণের অভিযোগ

 

 

 

তাড়াশে লোকালয়ে মুরগীর খামার পরিবেশ দূষণের অভিযোগ

 

 

তাড়াশে লোকালয়ে মুরগীর খামার পরিবেশ দূষণের অভিযোগ।
সিরাজগঞ্জের তাড়াশে জন বসতিপূর্ণ এলাকায় মুরগীর খামার গড়ে তুলে পরিবেশ দূষণের অভিযোগ উঠেছে তারিফুল ইসলাম নামের এক দন্ত চিকিৎসকের বিরুদ্ধে। এর প্রতিকার চেয়ে পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, র‌্যাব-১২, উপজেলা নির্বাহী কর্মকর্তা, তাড়াশ থানা ও ইউপি চেয়ারম্যান বরাবর অভিযোগ দাখিল করেছেন ওই দন্ত চিকিৎসক তারিফুলের সহদর ভাই শরিফুল ইসলাম। পরিবেশ দূষণের ঘটনাটি ঘটেছে উপজেলার নওগাঁ ইউনিয়নের কালিদাসনীলী গ্রামে।

 

 

অভিযোগ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, জন বসতিপূর্ণ এলাকায় গড়ে তোলা দন্ত চিকিৎসক তারিফুলের ওই মুরগীর খামারের বিষ্ঠার দূর্গন্ধ, মাছি ও খামারে জন্ম নেয়া পোঁকা-মাকরের উপদ্রপে আশেপাশের পরিবেশ দূষিত হয়ে উঠেছে।

 

 

খামার সংলগ্ন বাড়ি গুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। পাশের বাড়ি গুলোতে অতিকষ্টে বসবাস করা শিশু, বৃদ্ধসহ নানা বয়সের লোকজন ডায়রিয়া, আমাশয়সহ নানাবিধ রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন।

পড়ুন>>“যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেব।” -মির্জা ফকরুল

 

এ ব্যাপারে অভিযোগকারী শরিফুল ইসলামসহ ওই গ্রামের একাধিক লোক বলেন, নিয়ম বহির্ভূত ভাবে জন বসতিপূর্ণ এলাকায় গড়ে ওঠা পরিবেশ দূষণকারী ওই মুরগীর খামারটি অভিলম্বে বন্ধ করা হোক।

 

 

খামারের মালিক তারিফুল ইসলাম বলেন, বর্তমান লালন-পালন করা মুরগীর চালান শেষ হলে খামারটি বন্ধ করে দেয়া হবে।

 

 

স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মজনু বলেন, তারিফুলের ওই মুরগীর খামারটি জন বসতিপূর্ণ এলাকায়। যা জন স্বাস্থের জন্য হুমকী স্বরুপ। তাই খামারটি বন্ধ হওয়া জরুরী।

 

 

অভিযোগের বিষয়ে সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম বলেন, বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। সরেজমিনে তদন্ত পূর্বক ঘটনার সত্যতা পেলে প্রয়োজণীয় ব্যবস্থা গ্রহন নেয়া হবে।

 

 

এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান জানান, পরিবেশ অধিদপ্তরের সাথে কথা বলে জন বসতিপূর্ণ এলাকায় গড়ে ওঠা ওই মুরগীর খামারটি বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!