ডোমারে মাদ্রাসার এতিম শিশুদের নিয়ে ৫১ তম জন্মদিনের কেক কাটলেন সাংবাদিক মানিক
- আপডেট সময় : ০৬:৩৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩ ৩০৭ বার পড়া হয়েছে
নীলফামারীর ডোমারে জেটিভি নিউজ ও দৈনিক খবরপত্র পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক আনিছুর রহমান মানিক তার ৫১তম জন্মদিন ব্যতিক্রমধর্মী আয়োজনে মাদ্রাসার এতিম শিশুদের নিয়ে কেক কেটে জন্মদিনের উৎসব পালিত হয়েছে।
বুধবার ১ ফেব্রুয়ারি মানিক তার জন্মদিবসের হাফ সেঞ্চুরি পার করে ৫১ বছরে পদার্পন উপলক্ষে বিকেলে উপজেলার ৬নং জোড়াবাড়ী ইউনিয়নের দ্বারকামারী হাফিজিয়া মাদ্রাসায় এ জন্মদিন পালন করা হয়।
পরবর্তীতে মাদ্রাসা প্রাঙ্গণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাদ্রাসার সভাপতি আলহাজ্ব ছকিবুল ইসলাম’র সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, হাফেজ হযরত মাওঃ আল আমিন রহমান, ক্বারী জয়নুল আবেদীন, পরিচালক হাবিবুর রহমান, হাফেজ রেদওয়ান, সদস্য মোজাফ্ফর আলী বাচ্চু প্রমুখ।
এ বিষয়ে সাংবাদিক আনিছুর রহমান মানিক বলেন, পরিবারের লোকজনসহ বন্ধু বান্ধবরা যখন বিভিন্ন ভাবে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো শুরু করেন, ঠিক তখনি আমি ব্যতিক্রমধর্মী চিন্তা স্থির করি তারই অংশ হিসেবে জন্মদিনের কেক নিয়ে বাড়িতে না গিয়ে এতিম ও অসহায় শিশুদের সাথে নিয়ে মাদ্রাসায় কেক কাটি।
এতে করে মাদ্রাসার শিশুরাসহ পরিচালনা কমিটির সদস্যরা এতোটাই আনন্দিত যা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। পাশাপাশি মাদ্রাসার শিশুদের সাথে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।
আলোচনা শেষে দেশ জাতি তথা সকলের মঙ্গল কামনার্থে দোয়া ও মোনাজাত করা হয়।দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ হযরত মাওঃ আল-আমীন রহমান।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























