ডোমারে জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- আপডেট সময় : ০৬:১৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩ ২৯২ বার পড়া হয়েছে
নীলফামারীর ডোমারে জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ডোমারে সম্প্রতি প্রতিশ্রুতি জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনসহ সংখ্যালঘু স্বার্থবান্ধব অপরাপর অঙ্গীকার সমূহ চলতি অক্টোবর মাসেই বাস্তবায়নের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ অক্টোবর) সকালে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ,পূজা উদযাপন পরিষদ এবং ক্ষত্রিয় সমিতির যৌথ আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ডোমার কেন্দ্রীয় হরিসভা মন্দির হতে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে এবং দাবী বাস্তবায়নের আহবান জানিয়ে স্লোগান দিয়ে বনোওয়াড়ীর মোড়ের মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধন সংগঠনগুলোর উপদেষ্টা বাবু গোড়াচাদঁ অধিকারীর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন রায়, সাধারন সম্পাদক দিলীপ কুমার মুখোপাধ্যায়, পূজা উদযাপন পরিষদের সভাপতি গনেশ কুমার আগরওয়ালা, সাধারন সম্পাদক দেবব্রত রায় তপু, ক্ষত্রিয় সমিতির আহবায়ক জগোবন্ধু রায়, প্রধান শিক্ষক রমনীকান্ত রায় প্রমূখ।
পড়ুন>>নওগাঁয় স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেওয়ার কয়েক ঘণ্টা পর স্বামীর গলাকাটা মরদেহ উদ্ধার
তাপস কুমার অধিকারীর সঞ্চালনায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দরা মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন চলতি অক্টোবর মাসেই জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনসহ সংখ্যালঘু স্বার্থবান্ধব অপরাপর অঙ্গীকার সমূহ বাস্তবায়নের জোর দাবী জানান।


























