ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের বৈঠক আমন ধান কাটার ভরা মৌসুমে ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টিতে দু:চিন্তায় কৃষক কুড়িগ্রামে রাতের শিলাবৃষ্টিতে পাকতে শুরু করা আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি করেছে পুলিশ সদর দপ্তর নবাগত পুলিশ সুপারের সাথে নীলফামারী জেলা সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত কাউনিয়ায় প্রত্যাশা-২ প্রকল্পের প্রবাস বন্ধু ফোরামের আলোচনা সভা প্রান্তিকদের জন্য ১০০ কোটির ডিজিটাল ঋণ তহবিল গঠন বাংলাদেশ ব্যাংকের ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রফেসর ফারজানা মুন্সীর বইয়ের মোড়ক উন্মোচন আবাহনী ক্লাবে হারুনুর রশীদের শেষ বিদায় সম্পন্ন গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ আটজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন

ডিমলায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

নীলফামারী থেকে তপন দাস
  • আপডেট সময় : ০৬:০২:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩ ১৭৬ বার পড়া হয়েছে

ডিমলায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও''র মতবিনিময় সভা অনুষ্ঠিত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর ডিমলায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও”র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সকল বিভাগীয় কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর-ই-আলম সিদ্দিকী।

বুধবার (২৩শে আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) সেকেন্দার আলী উপস্থিত ছিলেন।

এছাড়াও ডিমলা থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা মদন কুমার রায়, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদুজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ, মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার উপস্থিত ছিলেন।

আরও  উপস্থিত ছিলেন প্রেসক্লাব ডিমলার সভাপতি মো. সারোয়ার জাহান সোহাগ, সাধারণ সম্পাদক রুবেল মাসুদ পারভেজ, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ হাবিবুল হাসান হাবিব, সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান মৃধা, মো. রুহুল আমিন, প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই- আলম সিদ্দিকী বলেন, যে কোনো সমস্যা তৎক্ষণাৎ সমাধানে আমি বিশ্বাসী। ডিমলা উপজেলায় আমি নতুন যোগদান করেছি। উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

উপজেলার সার্বিক উন্নয়ন, অগ্রগতি ও অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করছি। সেই সাথে সকলের সহযোগিতা নিয়েই বঙ্গবন্ধুর কাঙ্খিত সোনার বাংলা গড়বো।

তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ । তাই উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

সরকারি নিয়ম-নীতির মধ্যে আমি ডিমলা উপজেলায় ভালো কিছু করতে চাই। এ জন্য সকল সাংবাদিকের সহযোগিতা প্রয়োজন।

এর আগে তিনি বাগেরহাট জেলার শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিসিএস ৩৪ তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডিমলায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:০২:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩