ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- আপডেট সময় : ০৪:০৬:০০ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩ ১৬৪ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি এবং রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল লতিফ লিটুর উপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা অভিযোগ ছড়ানোসহ এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন জেলার সাংবাদিকরা।
সোমবার দুপুর ১২টায় রিপোর্টার্স ইউনিটি ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের যৌথ আয়োজনে শহরের চৌড়াস্তা মোড়ে এই মানববন্ধন করা হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধন ঠাকুরগাঁও প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, ঠাকুরগাঁও টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন, অনলাইন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন সহ জেলা ও উপজেলার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তব্য দেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, রিপোর্টার্স ইউনিটির সাভাপতি আব্দুল লতিফ লিটু, সাধারণ সম্পাদক আসাদ্দুজামান আসাদ, সিনিয়র সাংবাদিক ফজলে এমাম বুলবুল, ভূল্লী প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মামুনর রশিদ।

ঠাকুরগাঁও অনলাইন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আউয়াল, এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি তানভির হাসান তানু, বাংলার আলো পত্রিকার সম্পাদক প্রশান্ত কুমার দাশ।
সাংবাদিকের উপর হামলাকারী সকলকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা সহ কঠোর শাস্তির দাবি করেন বক্তরা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের একটি স্মামরলিপি সাংবাদিকরা।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























