ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে পৃথক সড়কে দুর্ঘটনায় চাচা ভাতিজির মৃত্যু
- আপডেট সময় : ০৮:৪৬:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ ১৫৯ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে পৃথক সড়কে দুর্ঘটনায় চাচা ভাতিজির মৃত্যু
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১৪ ঘণ্টার ব্যবধানে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় মুক্তারুল ইসলাম নামে এক বৃদ্ধ ও তোজাম্মিন শাহনাজ রেবু নামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের মৃত্যু হয়েছে। মৃতরা সম্পর্কে চাচা-ভাতিজি।
শুক্রবার (৩ জানুয়ারি) রাতে ও শনিবার (৪ জানুয়ারি) সকালে পৌর শহরের ভেলাতৈড় জামতলি ও পীরগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। মৃত মুক্তারুল পৌর শহরের ভেলাতৈড় ভদ্রপাড়া এলাকার মৃত আলাউদ্দিনে ছেলে ও তোজাম্মিন শাহনাজ রেবু মিত্রবাটী এলাকার তোয়াবুর রহমানের স্ত্রী।
পড়ুন>> কুড়িগ্রাম ২৫০শয্যা জেনারেল হাসপাতালে অনিয়ম আর অব্যবস্থাপনার প্রতিবাদে শিক্ষার্থীদের অনশন
এ ঘটনায় আরো ৪ জন আহত হয়েছে। পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, শুক্রবার রাত ৯টার দিকে পৌর শহরের জামতলি এলাকায় রাস্তা পারপারের সময় একটি মোটরসাইকেল মুক্তারুল ইসলামকে ধাক্কা দেয়। এতে গুরুত্বর আহত হন তিনি।
পরে স্থানীয়রা মোটরসাইকেল চালক সৌরভ ও বৃদ্ধ মুক্তারুল ইসলামকে উদ্ধার করে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। মুক্তারুলের শারিরীকি অবস্থা বেগতিক হওয়ায় দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
পড়ুন>>রাজারহাট উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে মাত্র ১জন চিকিৎসকেই চলছে চিকিৎসা কার্যক্রম: ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা
এদিকে শনিবার সকালে চাচার মৃত্যুর খবর শুনে দেখতে যাওয়ার সময় মিনিবাসের ধাক্কায় তোজাম্মিন শাহনাজ রেবু নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকের মৃত্যু হয়েছে। ওসি আরো বলেন, তোজাম্মিন শাহনাজ রেবু সহ তার পরিবারের অন্যান্য সদস্যরা চার্জার ভ্যান যোগে ভেলাতৈড় যাওয়ার সময় পীরগঞ্জ থানার সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাস চার্জার ভ্যানটিকে ধাক্কা দেয়।
এতে শাহনাজ রেবু ঘটনাস্থলেই মারা যায়। গুরুত্বর আহত হয় আরো ৩ জন। আহতদের দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























