ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার ব্র্যাক ব্যাংকে অফিসার গ্রেড-২ পদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ব্যাংকিং খরচে লাগাম টানল কাতার সেন্ট্রাল ব্যাংক পিরোজপুরে বৃদ্ধকে শিকল পরিয়ে অমানবিক নিরাপত্তা ঘটনায় রাজধানীর ফুলবাড়িয়ায় হবে সরকারি কর্মচারী মেডিক্যাল কলেজ আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ টঙ্গীতে অবরোধ হটাতে পুলিশের টিয়ার শেল, অর্ধশতাধিক কারখানায় ছুটি বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা সহ্য করা হবে না: জাহেদ উর রহমান পল্লবীর শিশু মৃত্যুর ঘটনা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট সরকারি চাকরিতে আওয়ামী সংশ্লিষ্টতা তদারকি হচ্ছে: জাহেদ উর রহমান

টি শার্ট পরা ছবি দেখে বিয়ে ভাঙায় ফাঁস দিয়ে আত্মহত্যা কলেজছাত্রীর

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৪২:২৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫ ২১৪০ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টি শার্ট পরা ছবি দেখে বিয়ে ভাঙায় ফাঁস দিয়ে আত্মহত্যা কলেজছাত্রীর

পাত্রপক্ষের কাছে জান্নাতুলের টপস ও টি-শার্ট পরিহিত ছবি মেসেঞ্জারে পাঠানোর পর পাত্রপক্ষ বিয়ে ভেঙে দেয়।

পিরোজপুরের নেছারাবাদে বিয়ে ভেঙে যাওয়ার কারণে কলেজ শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ঐশী (১৮) আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার আউরিয়া গ্রামের নার্সারি ব্যবসায়ী মো. জাহিদ হোসেনের মেয়ে। ঐশী অকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সদ্য কলেজে ভর্তি হয়েছিলেন। শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার স্বরূপকাঠি সদর ইউনিয়নের ৬নং আউরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, এক মাস আগে তার বিয়ের ঠিক হয়েছিল। কিন্তু পাত্রপক্ষের কাছে জান্নাতুলের টপস ও টি-শার্ট পরিহিত ছবি মেসেঞ্জারে পাঠানোর পর পাত্রপক্ষ বিয়ে ভেঙে দেয়।

পড়ুন>> চীন সরকারের উপহারে হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য উপদেষ্টা

নিহতের বাবা মো. জাহিদ হোসেন জানান, গত এক মাসে তার মেয়ের বিয়ে ঠিক হয়েছিল। বিয়ের তারিখও নির্ধারিত ছিল। ছেলে পক্ষের কাছে কে বা কারা একটি টপস ও টি-শার্ট পরিহিত ছবি পাঠিয়েছে কি কারণে, তা আমি জানি না। এই নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ছেলের পক্ষ বিয়ে ভেঙে দিয়েছে। আমার মেয়ে এটি সহ্য করতে পারেনি। তাই কাউকে না জানিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

এছাড়া সন্ধ্যার আগে স্থানীয় চাচা আইয়ুব আলীর দোকান থেকে মোবাইলের জন্য এমবি কার্ড কিনে বাসায় এসে কার সঙ্গে যেন ফোন করছে। অনেক কান্নাকাটি করেছে। তা আমি শুনেছি।

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক লিমা আক্তার জানান, হাসপাতালে আসার পূর্বেই ঐশী মারা গেছে। পরে পুলিশ সংবাদ পেয়ে মরদেহ থানায় নিয়ে গেছে।

নেছারাবাদ থানার পুলিশ পরিদর্শক (এসআই, তদন্ত) রাধেশ্যাম সরকার বলেন, সংবাদ পেয়ে মরদেহ হাসপাতাল থেকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

টি শার্ট পরা ছবি দেখে বিয়ে ভাঙায় ফাঁস দিয়ে আত্মহত্যা কলেজছাত্রীর

আপডেট সময় : ০১:৪২:২৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫