জুলাইয়ের চেতনায় রাণীশংকৈল: সংবর্ধিত হলেন জুলাই যোদ্ধারা, ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভে ন্যায়বিচারের দাবি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
জুলাইয়ের চেতনায় রাণীশংকৈল: সংবর্ধিত হলেন জুলাই যোদ্ধারা, ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভে ন্যায়বিচারের দাবি : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে গণশুনানিতে জনতার কথা শুনছে প্রশাসন: সেবার দুয়ারে নতুন আস্থার বার্তা তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসি ও লাইফ সায়েন্সেস ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত কাতারে গৃহহীন বিড়াল সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণই সমাধান ইউরোপীয় জাহাজ জব্দের পরিকল্পনা বাস্তবায়িত হলে পাল্টা ব্যবস্থা নেবে রাশিয়া: পুতিন আখেরি চাহার সোম্বা: পালন ও তাৎপর্য নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আজ সন্ধ্যা থেকেই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা: জ্বালানি প্রতিমন্ত্রী প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে জামায়াত-আওয়ামী লীগের অবস্থান: সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার হালাল অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জুলাইয়ের চেতনায় রাণীশংকৈল: সংবর্ধিত হলেন জুলাই যোদ্ধারা, ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভে ন্যায়বিচারের দাবি

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবির
  • প্রকাশিত : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
জুলাইয়ের চেতনায় রাণীশংকৈল: সংবর্ধিত হলেন জুলাই যোদ্ধারা, ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভে ন্যায়বিচারের দাবি
জুলাইয়ের চেতনায় রাণীশংকৈল: সংবর্ধিত হলেন জুলাই যোদ্ধারা, ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভে ন্যায়বিচারের দাবি

 

 

জুলাইয়ের চেতনায় রাণীশংকৈল: সংবর্ধিত হলেন জুলাই যোদ্ধারা, ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভে ন্যায়বিচারের দাবি

 

 

জুলাই বিপ্লবের স্মৃতি, আত্মত্যাগ ও অর্জনের চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নানা আয়োজনে পালিত হয়েছে গণঅভ্যুত্থান দিবস।

দিনব্যাপী কর্মসূচিতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনাসভা, বিক্ষোভ মিছিল ও সমাবেশের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং তাঁদের আদর্শ বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

পড়ুন>>ভূরুঙ্গামারীর ধামেরহাটে ইয়াবাসহ আটক ব‍্যক্তির ১মাসের কারাদন্ড

 

 

বুধবার (৫ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে জুলাই বিপ্লবে বিশেষ ভূমিকা রাখা জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, এমপি প্রতিনিধি জমিরুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি নুর নবী।

 

পড়ুন>>নাগেশশ্বরীতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা

এছাড়াও পৌর জামায়াতের আমীর আব্দুল মাতিন বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। সংবর্ধিত যোদ্ধাদের পক্ষে সাব্বির, রাব্বী, জিম এবং রেজাউল ইসলাম নিজেদের অভিজ্ঞতা, অনুভূতি ও আন্দোলনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন। তাঁরা বলেন, জুলাইয়ের আন্দোলন ছিল মানুষের অধিকার, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম। সেই চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়ে তোলাই হবে শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা। অন্যদিকে পৃথক কর্মসূচিতে ১১ দলীয় ঐক্যজোটের ব্যানারে শহরে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিবদিঘি ‘জুলাই চত্বরে’ গিয়ে শেষ হয়।

সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের নাযেবি আমীর মিজানুর রহমান মাস্টার, উপজেলা জামায়াতের সেক্রেটারী মিন্নাতুল্লাহ পাঠান, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য শাহজালাল জুয়েল, জেলা ছাত্রশিবিরের সভাপতি আনিস আহম্মেদ, এনসিপির সভাপতি শাহজাহান আলী এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা জাহিরুল ইসলাম।

এসময় বক্তারা বলেন, জুলাই বিপ্লবের চেতনা কেবল একটি আন্দোলনের স্মৃতি নয়, বরং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার। তাঁরা দেশে ইনসাফ, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানিয়ে বলেন, শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!