জামালগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, আহত ১২
- আপডেট সময় : ০৫:০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলা সদরের থানা ভবনের সামনের সড়কে এই সহিংসতা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন নেতাকর্মী আহত হন।
স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমানের একটি মিছিল বের হয়। একই সময়ে যুগ্ম-আহ্বায়ক মাসুম মাহমুদ তালুকদার ও আব্দুল মালিকের নেতৃত্বে আরও একটি মিছিল বের করা হয়। দুটো মিছিলই জামালগঞ্জ থানা ভবনের সামনের প্রধান সড়কে পৌঁছালে পথ ছেড়ে দেওয়া নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা চরম উত্তেজনায় রূপ নেয় এবং দুই পক্ষের অনুসারীরা লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষে আহতদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী জানান, পুলিশি হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
সূত্র: রাইজিংবিডি
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























