ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুন্দরবনে দস্যুদের সাথে বন্দুকযুদ্ধ, জিম্মি থেকে ৫ জেলে উদ্ধার বকেয়া বেতনের দাবিতে চালডাল কর্মীদের বিক্ষোভ ও ভাঙচুর বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনের প্রতি আহ্বান উখিয়ায় নলকূপ খননের সময় অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে সৌদির রাস তানুরা তেল শোধনাগারে হামলার দাবি হুতিদের দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, মোট প্রাণহানি ৪০০ ছাড়াল নওগাঁয় শ্যালিকাকে বিয়ে, যুবক ও দুই স্ত্রীর মুখে চুনকালি দিয়ে গ্রামছাড়া সীতাকুণ্ডে লরির ধাক্কায় বাসের ৫ যাত্রী নিহত তারুণ্যের দীপ্ত পদচারণায় কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাপান সফরে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৭:০৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাপানের সাথে কৌশলগত সম্পর্ক ও দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্য নিয়ে চার দিনের সরকারি সফরে আজ রোববার (২৫ অক্টোবর) রাতে টোকিও রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে রাত ১২টা ১০ মিনিটে তাঁর ঢাকা ছাড়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ছাড়াও সরকারের মন্ত্রী, উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধিদল থাকছে।

সফরসূচি অনুযায়ী, আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর জাপানি প্রধানমন্ত্রীর আয়োজনে মধ্যাহ্নভোজে অংশ নেবেন তিনি। এছাড়া জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে মূল বক্তা হিসেবে উপস্থিত থাকার পাশাপাশি দেশটির শিল্প ও ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।

বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিয়ে এই সফরে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা), জাপান বহিঃবাণিজ্য সংস্থা (জেট্রো), জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি) এবং সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের শীর্ষ কর্তাদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠকের কর্মসূচি রয়েছে। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি স্বাক্ষরিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি বাস্তবায়নের বিষয়টিও আলোচনায় বিশেষ প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশের বড় মেগা প্রকল্পগুলোতে জাপানের দীর্ঘমেয়াদি অংশীদারত্ব এবং চলমান প্রকল্পের ব্যয় বৃদ্ধিসহ বিভিন্ন প্রযুক্তিগত বিষয়গুলো গুরুত্বের সাথে পর্যালোচনার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঢাকার মেট্রোরেল লাইন-১ ও লাইন-৫ প্রকল্পের ব্যয় যথাক্রমে ৮৩ ও ১১৩ শতাংশ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এর অর্থায়ন ও শর্তাবলী নিয়ে বিস্তারিত আলোচনার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর নাগোয়ায় টয়োটা গাড়ির কারখানা এবং চিবা অঞ্চলে এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সূচি রয়েছে।

পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম জানান, সফরকালে কৃষি, মৎস্য, দক্ষতা উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় সরকার আধুনিকায়নের মতো খাতে বিভিন্ন সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। এছাড়া দ্বিপক্ষীয় আলোচনায় রোহিঙ্গা সংকট মোকাবিলা, জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার বিষয়টিও গুরুত্ব পাবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জাপান সফরে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ০২:৫৭:০৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬