ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোবাইল কোর্টের কার্যক্রম স্বচ্ছ করতে মিডিয়া সেল গঠনের নির্দেশ বিজ্ঞানী ও কথাসাহিত্যিক পূরবী বসু ৭৭ বছর বয়সে প্রয়াত পেন্টাগন বাজেটে ইসরায়েলের সামরিক সহযোগিতা বাদ দেওয়ার দাবি ডেমোক্র্যাটদের যুক্তরাষ্ট্রের সব বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করল এফএএ বাঁশখালীতে একই পরিবারে তিনজনের প্রাণহানি: তদন্তে পুলিশ মেসি-পরবর্তী প্রথম ম্যাচেই উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা ১৪ নভেম্বর ভূরুঙ্গামারী হানাদার মুক্ত দিবস জঙ্গল সলিমপুরে ২৮ প্লট উদ্ধারে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের দাবি ফারহান আলী ওয়াহিদের বর্তমান চুক্তির মেয়াদ ও বাজারমূল্য কত? ব্র্যাক ইউনিভার্সিটিতে ইমপ্ল্যান্ট ও বায়োসেন্সরে ন্যানোপ্রযুক্তির ব্যবহার নিয়ে সেমিনার

জলবায়ু সহনশীল শহর গড়তে একশ দেশের যৌথ অঙ্গীকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় নগর অবকাঠামো শক্তিশালী করা, জ্বালানিসাশ্রয়ী ভবন নির্মাণ এবং তহবিল বাড়ানোর বিষয়ে একমত হয়েছে ১০০টির বেশি দেশ। তুরস্কের আন্তালিয়ায় আয়োজিত জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনের (কপ-৩১) বিশ্বনেতা পর্যায়ের বৈঠকের দ্বিতীয় দিনে এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হয়। আগামী ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত চলমান এই বিশ্ব সম্মেলনে অংশ নেওয়া দেশগুলো ‘আন্টালিয়া কমপ্যাক্ট ফর এনার্জি এফিশিয়েন্ট বিল্ডিংস’ পরিকল্পনায় সায় দিয়েছে। তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর বিশ্বনেতা সম্মেলনের দ্বিতীয় দিনে এসব উদ্যোগের ঘোষণা আসে।

গৃহীত এই পরিকল্পনার অধীনে ২০৩৫ সালের মধ্যে বিশ্বজুড়ে ভবনে ব্যবহৃত পরিচালনাগত জ্বালানির তীব্রতা ২৫ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর পাশাপাশি ভবনে আধুনিক ও দক্ষ বিদ্যুতায়ন বাড়ানোর পদক্ষেপ নেওয়া হবে। সম্মেলনের দ্বিতীয় দিনে পরিবেশবান্ধব ও টেকসই ৬টি আন্তর্জাতিক ভবন প্রকল্পকে বিশেষ স্বীকৃতি প্রদান করা হয়। অনুষ্ঠান চলাকালে কপ-৩১ এর প্রেসিডেন্ট মুরাত কুরুম জোর দিয়ে বলেন, জলবায়ু মোকাবিলার মূল সুফল মানুষের দৈনন্দিন বসবাসের স্থানে পৌঁছানো জরুরি। বর্তমান প্রেক্ষাপটে নিরাপদ জনপদ ও জ্বালানিসাশ্রয়ী বাসস্থান গড়ে তোলাই প্রধান চ্যালেঞ্জ।

বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকতা আনতে ‘ইস্তাম্বুল জিরো ওয়েস্ট অ্যাকশন প্ল্যাটফর্ম’ চালু করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ২০টি জেলায় বর্জ্য হ্রাস ও পুনর্নবীকরণ কার্যক্রম শুরু হলেও ভবিষ্যতে এটি ১০০টি জেলায় প্রসারিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে সম্মেলনের বিজনেস ফোরামে ৩০০টি প্রতিষ্ঠানের প্রায় ৬০০ প্রধান নির্বাহী উপস্থিত ছিলেন। সম্মেলনের এই মঞ্চে তুরস্ক ও চীন নবায়নযোগ্য জ্বালানি খাতে ১৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় তুরস্কে ৭ হাজার মেগাওয়াট সৌর ও বায়ুবিল্যুৎ এবং ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন সক্ষমতা অর্জন করা হবে। পর্যায়ক্রমে তা ১০০টি জেলায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। নগরভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনায়ও নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন তুরস্ক ও চীনের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে প্রায় ১৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় তুরস্কে ৭ হাজার মেগাওয়াট সৌর ও বায়ুবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা, জ্বালানি সংরক্ষণ ব্যবস্থা এবং ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন সক্ষমতা গড়ে তোলা হবে।

শিল্প খাতকে কার্বনমুক্ত করা এবং বিশ্বজুড়ে জলবায়ু অভিযোজন বাড়াতে আর্থিক সহযোগিতার সুনির্দিষ্ট প্রতিশ্রুতি এসেছে। ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস তুরস্কের শিল্প খাতের ডিকার্বনাইজেশন প্রকল্পে ২৫০ মিলিয়ন ডলার এবং পাঁচটি দেশ ও একটি নির্দিষ্ট অঞ্চলের অভিযোজন কর্মসূচিতে ১৯০ মিলিয়ন ডলার অর্থায়নের কথা জানিয়েছে। এছাড়া প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর জলবায়ুঝুঁকি কমাতে প্যাসিফিক রেজিলিয়েন্স ফ্যাসিলিটিতে ২০০ মিলিয়ন ডলারের বেশি আর্থিক প্রতিশ্রুতি জমা হয়েছে। এর মধ্যে মিন্ডেরু ফাউন্ডেশন প্রথম বেসরকারি সংস্থা হিসেবে ৫ মিলিয়ন ডলার অনুদান ঘোষণা করে।

প্রশান্ত মহাসাগরীয় এলাকার ঝুঁকি তুলে ধরে কপ-৩১ এর আলোচনার প্রেসিডেন্ট ক্রিস বোয়েন জানান, জলবায়ু পরিবর্তন ওই অঞ্চলের দেশগুলোর টিকে থাকার ক্ষেত্রে বড় হুমকি সৃষ্টি করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রত ও সহজ শর্তে তহবিল ছাড় করা প্রয়োজন। সম্মেলনের শেষ পর্যায়ে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) ও ইউএন-হ্যাবিট্যাটের প্রতিনিধিরা জলবায়ু সহনশীল নগর এবং সাশ্রয়ী আবাসন তৈরির অঙ্গীকার দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জলবায়ু সহনশীল শহর গড়তে একশ দেশের যৌথ অঙ্গীকার

আপডেট সময় : ১২:৫৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬