ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ের জবাব -: তাহসিফ সৌরির মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় নিখোঁজ বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির সুরতহাল প্রতিবেদনে যা উঠে এসেছে ঢাকা মেডিকেলে চিকিৎসাসেবা মিললেও চিকিৎসার খরচ জোগাতে হিমশিম নিচ্ছেন সাধারণ রোগীরা উখিয়ায় নলকূপ খননে বের হওয়া আগুনের দাপট অব্যাহত, বিদ্যুৎহীন ৩৮০০ পরিবার ব্যাটিং ধসে ২৭২ রানেই থামল বাংলাদেশ গোলকিপারের নৈপুণ্যে কারাবাও কাপের শেষ আটে ম্যান সিটি চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে ১১ পদে নিয়োগ বিজ্ঞপ্তি চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষককে বিশেষ কার্ড দেবে সরকার তুরাগ নদে মিলল বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার পরিচয় স্থগিত হলো জাতীয় যুব মেলা, জানালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

জগন্নাথপুরে সুইচগেট, নদী, নালা, খাল, বিলের পানি দ্রুত নিস্কাসনের দাবীতে মানববন্ধন

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ০৫:৫৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪ ১৬২ বার পড়া হয়েছে

জগন্নাথপুরে সুইচগেট, নদী, নালা, খাল, বিলের পানি দ্রুত নিস্কাসনের দাবীতে মানববন্ধন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জগন্নাথপুরে সুইচগেট, নদী, নালা, খাল, বিলের পানি দ্রুত নিস্কাসনের দাবীতে মানববন্ধন

সুনামগঞ্জের জগন্নাথপুরে সুইচগেটসহ নদী, নালা, খাল, বিলের পানি দ্রুত নিস্কাসনের দাবীতে পানি বন্দী মানুষের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। (২৪ জুন) সোমবার সকাল ১১ ঘটিকার সময় জগন্নাথপুর পৌর পয়েন্টে এ বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল হক শফিকের সভাপতিত্বে ও জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আলাল হোসেন, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ কামাল হোসেন, ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র চন্দ, সমাজ সেবক শশী কান্ত গোপ, এম এ মতিন, মোঃ ছোরাব উল্লা, আব্দুল শহীদ, ছায়াদ আলী, বারিক উল্লা, আকলিছ আলী, মোঃ ছুরুক মিয়া, আয়ফর আলী, ফটিক মিয়া, সেবন মিয়া, শিশু মিয়া, মোঃ শফিক মিয়া, রহিম উল্লা, কামরুল ইসলাম প্রমূখ।
সভায় বক্তারা বলেন, চলমান বন্যায় বিভিন্ন শ্রেণী-পেশার লাখ লাখ মানুষ চরম দূর্ভোগে পড়েছেন।

জগন্নাথপুর উপজেলার নদী, নালা, খাল বিলের পানি দ্রুত গতিতে নিষ্কাশন না হওয়ায় প্রতিটি এলাকার বাড়ি-ঘর বন্যায় প্লাবিত হয়ে গেছে।
বন্যার পানি যাওয়ার সু-ব্যবস্থা না থাকায় পানি ধীর গতিতে নামছে।

এতে সাধারণ মানুষ পরিবার পরিজন ও গবাদিপশু নিয়ে চরম বিপাকে পড়েছেন।

বিশেষ করে, জগন্নাথপুর-সুনামগঞ্জ রোডের অ-পরিকল্পিত সুইচগেট দিয়ে পানি তেমন না কাঁটায় সুইচ গেট এলাকা সহ পূর্বাঞ্চলের মানুষ পানিবন্ধি হয়ে পড়েছেন।

এছাড়া জগন্নাথপুর -সুনামগঞ্জ রোড সহ রানীগঞ্জ রোডের পূরাতন ব্রীজ কালভাট গুলো প্রায় অচল অবস্থায় পড়ে আছে। তাছাড়া অধিকাংশ বেড়িবাঁধ অদৃশ্য কারণে ভেঙে দেয়া হয়নি, বাঁধের উপর দিয়ে পানি উপচে পড়তে দেখা গেছে।

বক্তারা আরো বলেন, জনগণের কষ্টের কথা চিন্তা করে সরকারের বরাদ্ধ সঠিক নিয়মে এবং পরিকল্পনা অনুযায়ী কাজে লাগালেই প্রতি বছরের অকাল বন্যার কবল থেকে ভূক্তভোগী জনসাধারণকে চরম কষ্ট ও ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচানো সম্ভব।

পড়ুন>>জুড়ীতে যুবক খুন : আটক-৪

বক্তারা জরুরি ভিত্তিতে জগন্নাথপুর সুইচ গেট দিয়ে পানি দ্রুত নিষ্কাসন ও পরিকল্পনামতে সুইচগেট প্রশস্থ করণ কিংবা নতুন ব্রীজ নির্মানের জন্য সরকারের সু-দৃষ্টি কামনা করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জগন্নাথপুরে সুইচগেট, নদী, নালা, খাল, বিলের পানি দ্রুত নিস্কাসনের দাবীতে মানববন্ধন

আপডেট সময় : ০৫:৫৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪