জগন্নাথপুরে মানবিক সহায়তা সংগঠন সুনামগঞ্জের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
জগন্নাথপুরে মানবিক সহায়তা সংগঠন সুনামগঞ্জের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কাউনিয়ায় শিক্ষক কর্মচারীদের মাঝে গাছের চারা বিতরণ মুসলিম নারীদের ইতিহাস ও অবদান সংরক্ষণে কাতারের বৈশ্বিক উদ্যোগ ‘আলফু মুসলিমাহ আখাউড়ায় পাহাড়ি ঢলে ২৫০ হেক্টর আমন ধান তলিয়ে গেছে লালমনিরহাটে স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় ক্লিনিক পরিচালক গ্রেপ্তার সরকারের ছয় মাসের পারফরম্যান্স: ৩১ সূচকের মধ্যে ১২টিতে অগ্রগতি, ১৯টিতে অবনতি বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতকে আহ্বান জানালেন স্থানীয় সরকার মন্ত্রী সরকারি বাসভবনকেই কেন কর্মস্থল বানালেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি রংপুরে শিক্ষক পরিবারের চার সদস্যের চাঞ্চল্যকর মৃত্যুর ঘটনা: পুলিশের দাবি ও স্বজনদের সংশয় নুসরাত জাহান রাফি মৃত্যুর ঘটনা মামলা: হাইকোর্টের রায়ে দুইজনের মৃত্যুদণ্ড বহাল চাকরির ভাইভায় এআইয়ের ব্যবহার: যান্ত্রিক প্রক্রিয়ায় কি হারিয়ে যাচ্ছে যোগ্যতার সঠিক মূল্যায়ন?

জগন্নাথপুরে মানবিক সহায়তা সংগঠন সুনামগঞ্জের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
জগন্নাথপুরে মানবিক সহায়তা সংগঠন সুনামগঞ্জের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

জগন্নাথপুরে “মানবিক সহায়তা সংগঠন সুনামগঞ্জ এর উদ্যোগে শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ।

আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক “মানবিক সহায়তা সংগঠন সুনামগঞ্জ” এর উদ্যোগে কিছুটা হলেও শীতার্ত মানুষের শীত নিবারনের লক্ষে বিগত কয়েক দিন ধরে সুনামগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় এই সংগঠন এর উদ্যোগে ২৭ শে জানুয়ারী রোজ শুক্রবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর ৬, ৮ ও ৯ নং ওয়ার্ডের হত-দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

এই শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন “মানবিক সহায়তা সংগঠন সুনামগঞ্জ ” এর প্রতিষ্টাতা সভাপতি ও দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদ এর সচিব সামছুল আলম, কলকলিয়া গ্রামের বিশিষ্ট মুরুব্বী আলহাজ্ব মো. মস্তান মিয়া, হাফিজ মো. নূরুল হক।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি সিলেট বিভাগীয় কমিটির শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক প্রবীণ সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি, কৌষিক তালুকদার ও মানবাধিকার কর্মী মিরজাহান মিজান সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ।

এব্যাপারে একান্ত আলাপকালে মানবিক সহায়তা সংগঠন সুনামগঞ্জ এর প্রতিষ্টাতা সভাপতি ও সুরমা ইউপির সচিব সামছুল আলম বলেন, সংগঠন এর প্রতিষ্টালগ্ন থেকে এই সংগঠন ও বিশিষ্টজনদের অর্থায়নে এবং সার্বিক সহযোগিতায় আমরা আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছি।

ইতিমধ্যে অনেক হৃদয়বান মহান ব্যক্তি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি আরও বলেন, অদূর ভবিষ্যতেও মানবতার সেবায় কাজ করার সংকল্প রয়েছে।

এজন্য সর্বসাধারণের দোয়া – ভালবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করছি।যদি সুহৃদ ব্যক্তিবর্গ সহযোগিতা করতে চান তাহলে 01723698090 বিকাশ পার্সোনাল নাম্বারে সেন্ড মানি অপশন ব্যবহার করে পাশে থাকার জন্য অনুরোধ রইলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!