চিতলমারীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
চিতলমারীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কাউনিয়ায় ক্ষতিগ্রস্ত ১০০ গ্রাহক পেলেন রাকুর আমানতের চেক নওগাঁ সদর হাসপাতালে দীর্ঘদিন ধরে জেনারেটর অচল: রোগীদের চরম দুর্ভোগ মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নে মাদকের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে চায়ের দোকানে বজ্রপাত: নারীসহ নিহত ২ ও আশঙ্কাজনক ২ ন্যায়বিচার, আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য -মির্জা ফখরুল সাড়ে ৮০০ কোটি টাকার প্রস্তাবিত বাঁধ চাই: ব্রহ্মপুত্র পাড়ে চরের মানুষের তীব্র আকুতি ভূরুঙ্গামারীতে লাইসেন্সহীন হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা আজ ৩ আগস্ট: আজকের দিনে ঘটে যাওয়া ঘটনাবলি ৩ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি

চিতলমারীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

বাগেরহাট (চিতলমারী) থেকে এস কে সাজেদুল হক
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
চিতলমারীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

বাগেরহাটের চিতলমারীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি গত ২৫ জুলাই সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা।

উক্ত অনুষ্ঠানের শুরুতে বিশাল র‍্যালী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে সমাপ্ত হয়।

পরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়, আলোচনা সভা ও মৎস্য চাষীদের মাঝে বিনামূল্যে মৎস্য খাবার বিতরণ এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এসময়ে উপস্থিত ছিলেন অশোক কুমার বড়াল চেয়ারম্যান উপজেলা পরিষদ, সাবেরা কামাল স্বপ্না মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, বেদবতী মিস্ত্রী সহকারী কমিশনার ভূমি, মোঃ বাবুল হোসেন খান সভাপতি উপজেলা আওয়ামী লীগ। আরো উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ, মোঃ সোহরাব হোসেন যুব উন্নয়ন কর্মকর্তা, মৎস্য চাষী বৃন্দ,স্থানীয় সাংবাদিক সহ আরো অনেকে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!