চট্টগ্রাম বিমানবন্দরে ৮ লাখ টাকার নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ
- আপডেট সময় : ০৪:৩৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ প্রসাধনী জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দ করা এসব পণ্যের মধ্যে ১ হাজার ৩০০ পিস ‘ফ্রেশ অ্যান্ড হোয়াইট বিউটি ক্রিম’ রয়েছে, যার ওজন প্রায় ৪০ কেজি। উদ্ধার হওয়া এই প্রসাধনীর আনুমানিক বাজারমূল্য ৮ লাখ টাকা বলে জানিয়েছে সংস্থাটি।
কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে দুবাই থেকে চট্টগ্রাম বিমানবন্দরে নামেন মোহাম্মদ জাহেদ নামের ওই যাত্রী। তাঁর ব্যাগেজ স্ক্যান করার সময় সন্দেহজনক পণ্যগুলো শনাক্ত হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে অবৈধভাবে আনা এসব বিউটি ক্রিম উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, নিষিদ্ধ এসব প্রসাধনী আমদানি করা বিদ্যমান আইন ও আমদানি নীতি আদেশের সুস্পষ্ট লঙ্ঘন। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এই ধরনের পণ্য যেন দেশে প্রবেশ করতে না পারে এবং তা বাজারে ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য বিমানবন্দরে নজরদারি ও কড়া অবস্থান বজায় রাখা হয়েছে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় তারা অঙ্গীকারবদ্ধ। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ফেস ক্রিমসহ যেকোনো অবৈধ পণ্য আমদানি প্রতিরোধে ভবিষ্যতে তাদের এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।
সূত্র: ডেইলি বাংলাদেশ
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























