ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকের আখড়া নয়-হরিকেশ হোক নিরাপদ আবাসভূমি, মাদক নির্মূলে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চায় এলাকাবাসী মিথ্যা ও বিভ্রান্তিকর ভিডিও ও ছবি প্রচার করায় ৬ ব্যক্তির নামে সাধারণ ডায়রী করেছে এমপির এপিএস পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ভূরুঙ্গামারীতে বিএনপির সমাবেশ ও মিছিল অযৌক্তিক দাম বাড়ালে ব্যবস্থা নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি নজরুল ও তার স্ত্রী আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে ৭ মৃত্যু সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট পেলেন মাহমুদুল হাসান আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ছেলের খোঁজে দিশেহারা বাবা দেশে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৬ শিশুর

ঘিওরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

ঘিওর (মানিকগঞ্জ) থেকে মোহসিন খান হিরা
  • আপডেট সময় : ০৮:২৫:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে

ঘিওরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঘিওরে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

ঘিওরে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার।
মানিকগঞ্জের ঘিওরে  এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৫ই জানুয়ারি বুধবার দুপুরে উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামের নিজ বাড়ি থেকে লায়লা আরজু (৬২) নামের দুই সন্তানের জননীর   গলাকাটা লাশ উদ্ধার করা হয়।

রাথুরা গ্রামের মোঃ সেকেন্দার আলী খান এর  স্ত্রী  লায়লা আরজু। তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির গৃহকর্মী সাইদা বেগম (৩৮) ও তাঁর স্বামী হালিমকে (৪৮) থানায় নিয়ে গেছে পুলিশ।

পড়ুন>> জমি নিয়ে বিরোধে কাউনিয়ায় ভাতিজার মারপিটে চাচার মৃত্যু

বানিয়াজুরী-ঘিওর সড়কের পাশে রাথুরা গ্রামের সেকেন্দার ভিলার তিনতলা ভবনের দোতলার একটি কক্ষের মেঝেতে লায়লা আরজুর গলাকাটা রক্তাক্ত লাশ পড়ে থাকে। ঘিওর থানার পুলিশ ও জেলা ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।

ঘিওর থানার পুলিশ, স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৫ জানুয়ারি  বুধবার সকালে  নিহতের স্বামী সেকেন্দার আলী স্থানীয় বানিয়াজুরী বাজারে যান। বাজার থেকে  বাড়ি ফিরে দেখেন বিল্ডিং এর মেঝেতে তাঁর স্ত্রীর গলাকাটা লাশ পড়ে রয়েছে। খবর পেয়ে সকাল ১০টার দিকে ঘটনাস্থলে পুলিশ ও ডিবি পুলিশ আসে।

মোঃ সেকেন্দার আলী জানান, ক্যানসার আক্রান্ত স্ত্রীকে বাসায় রেখে তিনি সকাল ৭টার দিকে কাঁচাবাজার করতে বাড়ি থেকে বের হন। সকাল ৮টার দিকে বাসায় এসে স্ত্রীর রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। তিনি বলেন, ‘কে বা কারা বাসায় প্রবেশ করে তাঁর স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে।’

পড়ুন>> নওগাঁর মহাদেবপুরে অর্থ; স্বর্ণালঙ্কার লুট ও দলবদ্ধ ধর্ষণ এর সাথে জড়িত ডাকাত দলের ৭ জন গ্রেফতার

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘সকাল পৌনে ৮টার দিকে  দুর্বৃত্তরা সেকেন্দার আলী খান এর স্ত্রীকে জবাই করে হত্যা করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাবরিনা সাদিয়া চৌধুরী বলেন, ‘ঘটনস্থল পরিদর্শন করেছি, তদন্ত চলমান। ঢাকা থেকে ফরেনসিক টিম আসছে। প্রাথমিকভাবে কিছু বলা যাচ্ছে না। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঘিওরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

আপডেট সময় : ০৮:২৫:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫