ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে নিজ ঘরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় : ০৮:৪৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২ ২৮০ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে নিজ ঘরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রাম সদর উপজেলায় আমিনুল ইসলাম (৪০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার বেলগাছ ইউনিয়নের পল্লী বিদুৎ অফিসসংলগ্ন ছোট পুলেরপার এলাকার একটি ভাড়াবাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত আমিনুল ইসলাম নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ বোর্ডের বাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তিনি রংপুরে একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয়রা জানান, নিহতের স্ত্রী নাম নাছিমা বেগম। তিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। তাদের ঘরে দুই সন্তান রয়েছে। পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করতে পারেন। গতকাল সন্ধ্যায় আমিনুল ইসলাম রংপুর থেকে বাড়িতে এসেছিলেন। সদর থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে নিজ ঘরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় : ০৮:৪৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২