ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহা-হিসাব নিরীক্ষক কার্যালয়ে ৩৪৭ পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নতুন ট্রাফিক ও সম্পত্তি আইন পাস করল কাতারের শুরা কাউন্সিল শিল্পাঞ্চল ও কেপিআই নিরাপত্তায় আনসার সদস্যদের সর্বোচ্চ প্রস্তুতি: মহাপরিচালক সুন্দরবনে দুই বাহিনীর গোলাগুলির ঘটনায় পাঁচ জেলে অপহৃত এআই যেন বেকারত্ব না বাড়ায়, সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির মোংলা বন্দর হবে দেশের নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী মুচলেকা দিয়ে আদালত থেকে জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি মানিকগঞ্জে ট্রিপল মার্ডার: চার ভাইসহ পাঁচজনের মৃত্যুদণ্ড ও আটজনের যাবজ্জীবন খুলনায় চুইঝালের শতকোটি টাকার বাণিজ্যিক সম্ভাবনা রেল দরপত্র জালিয়াতির তদন্ত নিয়ে গড়িমসি, জানেন না সময়সীমা জিএম

কুড়িগ্রাম সীমান্তে অবৈধ পথে ভারত থেকে আসার সময় বাংলাদেশি যুবক আটক

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • আপডেট সময় : ১০:৫২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৪৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সীমান্তে অবৈধ পথে ভারত থেকে আসার সময় আটককৃত বাংলাদেশি যুবক

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রাম সীমান্তে অবৈধ পথে ভারত থেকে আসার সময় বাংলাদেশি যুবক আটক

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তের কাঁটাতারের বেড়া পারি দিয়ে অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় এক বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে ফুলবাড়ী উপজেলার আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৪ এর সাব পিলার ৯ এর পাশ থেকে ৩শ গজ বাংলাদেশের অভ্যান্তরে খালিশাকোঠাল সীমান্তে তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে বিজিবি। আটক যুবক নয়ন মিয়া (২৫) ঢাকার হাতিরঝিল থানার বাদশা মিয়ার ছেলে।

বিজিবি ও থানা সুত্রে জানা গেছে, লালমনিরহাট ১৫ বিজিবির অধীন বালারহাট ক্যাম্পের টহলরত নায়েক সুবেদার আলমগীর হোসেনের নেতৃত্বে এক দল বিজিবির সদস্যরা বৃহস্পতিবার বিকালে ওই যুবককে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। পরে সন্ধ্যা ৭ টায় বিজিবির নায়েক আলমগীর হোসেন আটক বাংলাদেশি যুবককে ফুলবাড়ী থানায় সোপর্দ করে।

পড়ন>> জেলা আঃলীগ সভাপতির পোষ্য পুত্রের যত অনিয়ম দুর্নীতি

আটক বাংলাদেশি যুবক নয়ন মিয়া বলেন, তিন বছর আগে কাজের সন্ধানে কুমিল্লা সীমান্ত দিয়ে ১০ হাজার টাকার বিনিময়ে দালালের মাধ্যমে ভারতে যান। ভারতের তিন বছর বিভিন্ন জায়গায় কাজ-কাম শেষে কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার করলা সীমান্ত দিয়ে ১২ হাজার টাকার বিনিময়ে দালালের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করার সময় বিজিবি তাকে আটক করে।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, সন্ধ্যায় বিজিবি বাংলাদেশি এক যুবকজে থানায় সোপর্দ করেছে। এ ব্যাপারে বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করেছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রাম সীমান্তে অবৈধ পথে ভারত থেকে আসার সময় বাংলাদেশি যুবক আটক

আপডেট সময় : ১০:৫২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫