ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডাকসুতে জয়ই ইসলাম প্রতিষ্ঠার পথ: মিয়া গোলাম পরওয়ার পাঁচ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান কল্যাণপুর জঙ্গি অভিযান: শেখ হাসিনাসহ ৮ জনের শুনানি পেছাল ট্রাম্প: আমার সমর্থন পাওয়ায় নেতানিয়াহু নিশ্চিত পরাজয় এড়িয়েছেন ব্যালন ডি’অর না জিতলেও আত্মবিশ্বাসী লামিন ইয়ামাল: আসবে আমার সময়ও আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে নিরাপত্তা ঘটনায়, অভিযোগে জড়িত ব্যক্তি ড্যাব গাজীপুর কর অঞ্চলে ৩৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি স্পেনের মালাগার সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চায় বাংলাদেশ বাংলাদেশে কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর আহ্বান সরকারি বেতন দিতে ব্যাংক থেকে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ

কুড়িগ্রামে ১৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড: দুর্ভোগে মানুষজন

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • আপডেট সময় : ০৮:২৯:১২ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ ১৭২ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে ১৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড: দুর্ভোগে মানুষজন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে ১৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড: দুর্ভোগে মানুষজন

কুড়িগ্রামে গতকাল শুক্রবার থেকে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ফলে চরম দুর্ভোগে খেটে খাওয়া ও দিনমজুর শ্রেণীর মানুষজন। ভারি বর্ষণের কারণে ব্যাহত হয়ে পরেছে স্বাভাবিক জীবনযাত্রা।

শনিবার (৫ অক্টোবর) কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের তথ্যমতে গত ২৪ ঘন্টায় কুড়িগ্রামে ১৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা আগামী আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

বৃষ্টিপাত অব্যাহত থাকায় কুড়িগ্রাম শহরের বিভিন্ন রাস্তা ও অফিস চত্বরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ সমস্ত রাস্তা দিয়ে হাঁটু পানি উপেক্ষা করে চলাচল করছে মানুষ।

এছাড়াও শহরে অনেক দোকানপাট বন্ধ রয়েছে। খুব একটা প্রয়োজন ছাড়া মানুষ বাড়ি থেকে বাহির হচ্ছে না। এমন পরিস্থিতি বিপাকে পড়েছে খেটে খাওয়া ও দিনমজুর শ্রেণীর মানুষগুলো। অন্যদিকে বৃষ্টি অব্যাহত থাকায় নদ নদীর পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে।

কুড়িগ্রাম পৌর শহরের রিক্সা চালক আপেল বলেন, গতকাল বিকেল থেকে প্রচুর বৃষ্টি। ঘরে থেকে বের হওয়া যাচ্ছে না। রাস্তায় যাত্রী নেই,বৃষ্টিতে রিকশা চালানো যাচ্ছে না। সকাল থেকে বসে আছি রাস্তায় কোন মানুষের দেখা নেই।

কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, শনিবার দুপুর ১২ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা আগামী ৯ অক্টোবর পর্যন্ত থেমে থেমে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল হাসান বলেন, টানা বৃষ্টিপাতের কারনে জেলার সবগুলো নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে ১৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড: দুর্ভোগে মানুষজন

আপডেট সময় : ০৮:২৯:১২ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪