সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে ফেন্সিডিল ও গাঁজাসহ ১জন আটক
কুড়িগ্রাম থেকে বিপুল রায়
- আপডেট সময় : ০৯:২৫:২৩ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪ ১৯৭ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে ফেন্সিডিল ও গাঁজাসহ ১জন আটক।
কুড়িগ্রাম জেলার রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম রৌমারী থানাধীন ৫নং যাদুরচর ইউনিয়নের যাদুরচর পূর্ব পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
অপরদিকে রৌমারী থানা পুলিশের আরেকটি চৌকস টিম রৌমারী থানাধীন ৫নং যাদুরচর ইউনিয়নের কোমরভাঙ্গী এলাকা থেকে কোমরভাঙ্গি পুরান পাড়ার কুখ্যাত মাদক কারবারি মোঃ কামাল হোসেন (৬৬) ‘কে ১.৫ কেজি গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, উক্ত বিষয়ে রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে।
কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
Facebook Comments Box





















