কুড়িগ্রামে নদীতে গোসল করতে গিয়ে চার শিশু নিখোঁজ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কুড়িগ্রামে নদীতে গোসল করতে গিয়ে চার শিশু নিখোঁজ : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অনির্দিষ্টকালের জন্য হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, দুশ্চিন্তায় ব্যবসায়ীরা বিআরটিসির পিংক বাস সার্ভিসে নারী চালক নিয়োগ: সরাসরি ইন্টারভিউতে আবেদনের সুযোগ কাতারের সুক ওয়াকিফে বাজপাখির বেচাকেনা তুঙ্গে, বিক্রি বেড়েছে ৬০ শতাংশ সোমবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন তীব্র গরমে বিদ্যুতের ঘাটতি সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়ালো, বাড়ছে লোডশেডিংয়ের ভোগান্তি পিওকে ভারতের দখলে নেওয়ার দাবি জানালেন শুভেন্দু অধিকারী জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর আজকের খেলার খবর: ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট ও রিয়াল মাদ্রিদের ম্যাচ ৩০ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি ৩০ আগস্ট ২০২৬; আজকের আবহাওয়া: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত

কুড়িগ্রামে নদীতে গোসল করতে গিয়ে চার শিশু নিখোঁজ

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • প্রকাশিত : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
কুড়িগ্রামে নদীতে গোসল করতে গিয়ে চার শিশু নিখোঁজ

কুড়িগ্রামে নদীতে গোসল করতে গিয়ে চার শিশু নিখোঁজ

কুড়িগ্রামের নাগেশ্বরীর ব্রহ্মপুত্র নদের শাখায় গোসলে গিয়ে চার শিশু নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের শাখা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজের মধ্যে তিন ছেলে ও এক কন্যা শিশু রয়েছে।

নিখোঁজ হওয়ার বিষয়টি কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ রায় ও নারায়ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান নিশ্চিত করেছেন।

নিখোঁজ চার শিশু ওই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাঘমারা গ্রামের আলম মিয়ার ছেলে জুয়েল, অষ্টাশির চর গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হোসেন , আহাদ আলীর দুই সন্তান আখি খাতুন ও আতিক হোসেন ।

নিখোঁজ চার শিশু স্থানীয় ডা: মনির উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। এর মধ্যে জুয়েল ৪র্থ শ্রেণী ও বাকী তিনজন ১ম শ্রেণীর শিক্ষার্থী।

নিখোঁজ জুয়েলের চাচাতো ভাই আলাল উদ্দিন জানান, বুধবার দুপুরে স্কুল ছুটির পর পাচঁজন মিলে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপত্র নদের শাখায় গোসল করতে নামে। এদের মধ্যে একজন পারে উঠতে পারলেও অপর চারজন স্রােতের টানে ডুবে যায়।

খবর পেয়ে গ্রামের সবাই মিলে তাদের খোঁজাখুজি করেও পাওয়া যায়নি। আমি নিজেও পানিতে নেমে খুঁজেছি। রাত হয়ে যাওয়ায় তাদেরকে খোঁজা বন্ধ রাখা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের ডুবরী দল আসার কথা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!