কুড়িগ্রামে টানা বৃষ্টিপাত অব্যাহত: বিপাকে নিম্ন আয়ের মানুষ
- আপডেট সময় : ০৮:০০:১০ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩ ২৬৫ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে টানা বৃষ্টিপাত অব্যাহত: এতে বিপাকে নিম্ন আয়ের মানুষ।
গত তিন দিন থেকে অবিরাম বর্ষণে কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অপর দিকে নদ নদীর পানিও কিছুটা বৃদ্ধি পেয়েছে। এতে করে নিম্নাঞ্চলের কৃষক ও নিম্ন আয়ের মানুষ দুঃশ্চিতায় পড়েছে।
সেই সাথে বিপাকে পড়েছে এখানকার শ্রমজীবি মানুষজন। রিকশা চালক,ভ্যানচালক,দিনমজুরসহ কৃষি কাজে নিয়জিত শ্রমিকরা খুব বেশি প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের হতে পারছেন না।
এদিকে বৃষ্টিপাতের ফলে পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা থাকার কারণে জেলা শহরের হাসপাতাল পাড়া, ফায়ার সার্ভিস, হাটিরপাড় ও নিম বাগান এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
রাজারহাট আবহাওয়া অফিসের তথ্যমতে, জেলায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৬০ মিলিমিটার। এছাড়াও আগামী ২৪ ঘন্টায় জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
জেলা সদরের পাঁচগাছী ইউনিয়নের রিকশা চালক মাহবুব আলী বলেন, গতকাল সারাদিনে মাত্র ৩০০ টাকা ভাড়া মারছি। তা দিয়ে কিস্তি মিটাইছি। বাজার করার কোন টাকা নাই। আজ তো খুব খারাপ অবস্থা। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হবাইছে। ঘর থেকে মানুষ না বেড়ালে ভাড়া হয় কেমনে। এমন আরও দু দিন থাকলে হামরা গরীব মানুষগুলোর বিপদ।
সদর পৌরসভার ভেলাকোপা এলাকার রিক্সা চালক জলপ্টি মিয়া বলেন, সকাল থেকে বৃষ্টি। কাজ কাম বন্ধ। টাকার চিন্তায় কিছু ভালো লাগে না। রাত পোহালে কিস্তি। ঘরে নাই বাজার খাবারওনাই খুব দুঃশ্চিন্তায় আছি । এভাবে বৃষ্টি চলতে থাকলে মানুষের চলাফেরা কাজকর্ম সব বন্ধ হয়ে যাবে।
রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, গত দুদিন ধরে হালকা ও মাঝারী ধরনের বৃষ্টি হচ্ছে। কমপক্ষে আগামী আরও দু-দিন এ বৃষ্টিপাত অব্যহত থাকতে পারে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























