ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাপে থাকলেও অর্থনীতি সঠিক পথেই রয়েছে: অর্থমন্ত্রী এইচএসসিতে দুই বিষয়ে ফেল করলেও চবিতে আবেদনের সুযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের বৈঠক আমন ধান কাটার ভরা মৌসুমে ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টিতে দু:চিন্তায় কৃষক কুড়িগ্রামে রাতের শিলাবৃষ্টিতে পাকতে শুরু করা আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি করেছে পুলিশ সদর দপ্তর নবাগত পুলিশ সুপারের সাথে নীলফামারী জেলা সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত কাউনিয়ায় প্রত্যাশা-২ প্রকল্পের প্রবাস বন্ধু ফোরামের আলোচনা সভা প্রান্তিকদের জন্য ১০০ কোটির ডিজিটাল ঋণ তহবিল গঠন বাংলাদেশ ব্যাংকের ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রফেসর ফারজানা মুন্সীর বইয়ের মোড়ক উন্মোচন

এইচএসসিতে দুই বিষয়ে ফেল করলেও চবিতে আবেদনের সুযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষায় এইচএসসি বা সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাচ্ছেন। তবে এই সুযোগ কাজে লাগাতে হলে পরবর্তীতে অনুষ্ঠিতব্য সাপ্লিমেন্টারি পরীক্ষায় অকৃতকার্য বিষয়গুলোতে তাঁদের চূড়ান্তভাবে পাস করতে হবে। বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রের তথ্য অনুযায়ী, সরকারের সিদ্ধান্ত অনুসারে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। নিয়মিত ও অনিয়মিত উভয় ধরনের পরীক্ষার্থীরাই এই বিশেষ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের স্বার্থ ও সুবিধার কথা বিবেচনা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়ার সময়সূচিতে পরিবর্তন এনেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তি পরীক্ষার জন্য আবেদন করার সময়সীমা বাড়িয়ে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত পুনর্নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পূর্বঘোষিত সময়সূচি অপরিবর্তিত থাকছে, যার অধীনে আগামী ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীরাও যাতে আবেদন করতে পারেন, সেজন্যই আবেদনের সময় বাড়ানো হয়েছে, যাতে তাদের ভর্তি প্রক্রিয়ায় কোনো জটিলতা তৈরি না হয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এইচএসসিতে দুই বিষয়ে ফেল করলেও চবিতে আবেদনের সুযোগ

আপডেট সময় : ০৯:০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬