এআই ব্যবহার করে জনগণকে দমানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৭:১৬:৩০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
ময়মনসিংহের নান্দাইলে আয়োজিত এক সমাবেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে ভিডিও তৈরি করে ভয় দেখিয়ে জনগণকে দমানোর কোনো সুযোগ নেই।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভিডিও তৈরি করে ভয় দেখিয়ে বা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়িয়ে এদেশের জনগণকে আর দমানো সম্ভব নয়। তিনি আরও বলেন, দেশের ইতিহাসে ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ ২৪-এর ছাত্র-জনতার বিপ্লবকে কোনো অপশক্তিই দমিয়ে রাখতে পারেনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল চৌরাস্তা এলাকায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে এই মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছিল। নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ ||।
প্রতিমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বর মাসে দেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা না করে তাদের সাহস থাকলে এখনই দেশে আসা উচিত। তিনি সাফ জানিয়ে দেন, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, তারা আর ফিরে আসবে না বলেও তিনি মন্তব্য করেন। সাবধান হয়ে যান, অস্থিতিশীলতা করার চেষ্টা করবেন না।
গত ১৭ বছরের শাসন ব্যবস্থার সমালোচনা করে ইয়াসের খান চৌধুরী বলেন, বিগত সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এখন উন্নয়নের ধারা এগিয়ে চলছে। এ সময় তিনি বিগত বছরগুলোতে নিরীহ মানুষের ওপর অত্যাচার, গুম, খুন এবং বিনা বিচারে হত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেন, প্রত্যেকটি তাজা প্রাণের জন্য শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। ‘স্বৈরাচার হাসিনা গত ১৭ বছর যেভাবে নিরীহ মানুষের ওপর অত্যাচার, নির্যাতন, খুন, গুম ও বিনা বিচারে হত্যা করেছে, মা বোনদের সন্তানদের গুলি করে মেরেছে- প্রত্যেকটি তাজা প্রাণের জন্য তাকে বিচারের মুখোমুখি হতে হবে, ’ যোগ করেন তিন।
সমাবেশে নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, সদস্য সচিব রফিকুজ্জামান ভূঁইয়া মনির ও নেতা হাসনাত মাহমুদ তালহাসহ স্থানীয় সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সূত্র: রাইজিংবিডি
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























