উলিপুরে নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
উলিপুরে নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট: তথ্যদাতাকে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকার নিয়ে পিসিবির হুমকি, কিছুই জানতেন না সরফরাজ গুম-মৃত্যুর ঘটনা ও জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ৭৪ পরিবারকে প্রধানমন্ত্রীর চাকরির নিয়োগপত্র প্রদান হরমুজ প্রণালিতে মাইন অপসারণ ও শিপিং করিডোর নিয়ে ইরান-কাতার আলোচনা আল নাসরের জয়সূচক গোল করে হাজার গোলের পথে রোনালদো চূড়ান্ত পর্যায়ে নবম পে স্কেলের গেজেট: সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে জারির সম্ভাবনা নেপাল ও চীনে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৫৮৪, নিখোঁজ আড়াই হাজার জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন জুবাইদা খান পটুয়াখালীর কলাপাড়ায় ভাসমান সেতুই ভরসা: সবজি চাষিদের দীর্ঘদিনের ভোগান্তি নেপালে আকস্মিক বন্যায় মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি সংরক্ষণ নিয়ে হিমশিম খাচ্ছে প্রশাসন

উলিপুরে নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • প্রকাশিত : বুধবার, ১০ জুলাই, ২০২৪
কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

উলিপুরে নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের একদিন পর মুশফিকুর রহমান (৭২) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১০ জুলাই) সকালে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের ব্রহ্মপুত্র নদ বেষ্টিত হকের চরে ছোট খালের পানি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মুশফিকুর রহমান ওই এলাকার মৃত আজিজুর রহমানের পুত্র।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে মুশফিকুর রহমান বাড়ি থেকে জর্দ্দা ক্রয়ের জন্য বাজারে যান।

রাতে তিনি আর বাড়িতে ফিরে আসেন নাই। দীর্ঘ সময় রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন ও স্বজনরা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

পরের দিন বুধবার (১০ জুলাই) সকালে স্থানীয় এক মহিলা হকের চরের ছোট খালের পানিতে মুশফিকুর রহমানের মরদেহ ভাসতে দেখে স্বজনদের খবর দিলে পরিবারের লোকজন তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় ইউডি মামলা দায়ের করে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!