উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই – সৈয়দ ফারুক
- আপডেট সময় : ০৭:৫৮:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩ ২৫২ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের নোয়াখালী বাজারে সুনামগঞ্জ ৩ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী ও যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ সাজিদুর রহমান ফারুক পথসভা করেন। “উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই।” এ সময়ে তিনি এসব কথা বলেন। পড়ুন>>সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
আজ সোমবার ( ১৩ ফেব্রুয়ারী) বিকেল ৫টায় উপজেলার নোয়াখালী বাজার আহমদ সুপার মার্কেটে আয়োজিত পথসভায় প্রধান অতিথির অতিথির বক্তব্য রাখেন তিনি।
এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মুর্তজ আলী। হালিমুর রহমান আরাফের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন স্পেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: বদরুল কামালী, মজর আলী,
জয়কলস ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক আবুল মুকিত, সাবেক ইউপি সদস্য নুর আহমেদ, আসমত আলী, ইকবাল হোসেন, যুবলীগ নেতা সাজাদ্দুর রহমান, আব্দুল গফর, ছাত্রলীগ নেতা ইমরান আহমদসহ এলাকার স্থানীয় নেতৃবৃন্দ।
পথসভায় প্রধান অতিথি যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন, শেখ হাসিনা বাংলাদেশে যে উন্নয়ন করেছে তা সত্যিই প্রশংসার দাবীদার। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। পড়ুন>>সিরাজগঞ্জে বিএনপি ও জামায়াতের ৯ নেতাকর্মীকে গ্রেফতার
স্মার্ট বাংলাদেশের রুপকার জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে দীর্ঘদিন যাবৎ মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধান মন্ত্রী শেখ হাসিনা আমাকে মূল্যায়ন করবেন বলে তিনি বলেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























